Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

হুট করেই অরিজিতের বাড়ি হাজির আমির খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
শেয়ার করুন:
হুট করেই অরিজিতের বাড়ি হাজির আমির খান

সংগৃহীত ছবি

আমির খান ও অরিজিৎ সিং। এই দুই নাম একসঙ্গে এলেই কৌতূহল তুঙ্গে ওঠা স্বাভাবিক। 'দঙ্গল' ছবির গান থেকেই দু’জনের সম্পর্ক যে শুধু পেশাদার স্তরে আটকে নেই, তা বলিউড ইন্ডাস্ট্রির ভেতরে বরাবরই আলোচনার বিষয়।


অরিজিতের কণ্ঠের বড় ভক্ত ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। পাশাপাশি সামাজিক কাজের প্রতি দায়বদ্ধতা, প্রচারের আলো থেকে দূরে থাকার মানসিকতা, এই মিলগুলোও তাঁদের এক সুতোয় বেঁধেছে। তাই প্রশ্ন উঠছেই, হঠাৎ কী এমন ঘটল যে মুম্বাইই ছেড়ে সুদূর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, অরিজিতের পৈতৃক বাড়িতে গিয়ে হাজির হলেন আমির খান?

আমিরের এই সফর কেন? কেউ বললেন, প্লেব্যাক দুনিয়া থেকে অনেকটাই আড়ালে থাকা অরিজিতের ‘বনবাস’ ভাঙাতেই নাকি হাজির হয়েছেন আমির। আবার কারও দাবি, আমিরের আসন্ন কোনও ছবির জন্য অরিজিতের কণ্ঠ একান্ত প্রয়োজন, সেই অনুরোধ করতেই নাকি গায়ককে সরাসরি ধরতে জিয়াগঞ্জে পৌঁছেছেন বলিউড সুপারস্টার।

অরিজিতের এক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রের দাবি, বহুদিন আগেই আমিরের একটি বিশেষ প্রজেক্টের সঙ্গে অরিজিতের নাম জড়িয়ে ছিল। তবে সেই প্রজেক্টের সঙ্গে বলিউডের সরাসরি কোনও সংযোগ নেই। যদিও গানের সম্পর্ক যে থাকছেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তা হলে কি সমাজসেবামূলক কোনও যৌথ উদ্যোগ? সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত মিলছে সূত্রের বক্তব্যে।

সূত্র আরও জানাচ্ছে, আজ সোমবার সকালেই অত্যন্ত গোপনে কলকাতা থেকে সড়কপথে জিয়াগঞ্জে পৌঁছেছেন আমির খান। রাত কাটাবেন অরিজিতের বাড়িতেই, একেবারে সাধারণভাবেই। কোনও হইচই নয়, কোনও তারকাসুলভ আয়োজনও নয়। এই মুহূর্তে দুই শিল্পীর জমাটি আড্ডা চলছে। আড্ডার ফাঁকে নাকি খোলা গলায় গানও ধরেছেন অরিজিৎ। সেখানেই একসঙ্গে খাওয়া-দাওয়া, সেখানেই রাত কাটানো এবং সবটাই হবে ঘরোয়া আবহে।

সবচেয়ে চোখে পড়ার বিষয় আমির খানের উপস্থিতি সত্ত্বেও কোনও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? অরিজিৎ ঘনিষ্ঠ সূত্রের সোজাসাপ্টা জবাব,“জিয়াগঞ্জের মানুষের ওপর অরিজিতের অগাধ ভরসা। কোনও রকম অশান্তির আশঙ্কাই করছেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র।”

আমির খানঅরিজিৎ সিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে