Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

সাবিনা ইয়াসমিন

আশা ভোঁসলে বললেন, ‘জন্ম আমার ধন্য হলো’ শুনেছি, অপূর্ব গেয়েছ

সাবিনা ইয়াসমিন
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:০৩
আশা ভোঁসলে বললেন, ‘জন্ম আমার ধন্য হলো’ শুনেছি, অপূর্ব গেয়েছ

আশা ভোঁসলের সঙ্গে আমার জীবনে দুবার দেখা হয়েছে। এই দুবারে তাকে আমি চিনেছি যেভাবে, তা আমার জন্য বর্ণনা করা কঠিন। আমার জীবনে দেখা একজন অন্য রকম মানুষ তিনি। তার মতো বড় মাপের মানুষ আমি খুব কম দেখেছি। তার হৃদয় বিশাল, তিনি তার নামের মতোই বড়। আশা ভোঁসলের সঙ্গে প্রথমে দ্বিতীয়বার দেখা হওয়ার গল্পটা বলি।

আমি তখন বোম্বে গিয়েছি গানের রেকর্ডিংয়ে। সেটা ১৯৮০ সালের ঘটনা। রাহুল দেব বর্মণের স্টুডিওতে ‘অন্যায় অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত...’ গানের রিহার্সেল করছি আমি ও কিশোর কুমার। সেখানে আশা ভোঁসলে এলেন। তিনি আমার রিহার্সেল অনেকক্ষণ ধরে দেখলেন, শুনলেন। প্রথমে হিন্দিটা শুনলেন, এরপর বাংলাটাও শুনলেন। পরে আমাকে ডেকে বললেন,  ‘এত সুন্দর তোমার গলা, এত সুন্দর গায়কী। অদ্ভুত, অদ্ভুত সুন্দর গলা।’

তিনি আমার এত প্রশংসা করতে শুরু করলেন, কী বলব আমি লজ্জায় মরে যাচ্ছিলাম।

রাহুল দেব বর্মণকে ডেকে বললেন, ‘পঞ্চম তুমি এই গানের জন্য খুব পারফেক্ট একজন সিঙ্গার সিলেক্ট করেছ।’ সেদিন তার প্রতিটি শব্দ, বাক্য প্রমাণ করে দেয় যে, তিনি এত ভদ্র, এত নম্র ও তিনি একজন মাটির মানুষ। তার মধ্যে অহংকার বোধ বলতে বিন্দুমাত্র কিচ্ছু নেই। সেই রিহার্সেলে আমাকে বললেন, ‘আমি বাংলা একটু একটু করে বলি। আমি মাছ খেতে পছন্দ করি। রসগোল্লা খেতে পছন্দ করি। এমন অনেক পছন্দের কথা বললেন।’

আমাদের গল্প হলো দীর্ঘ সময়। সেদিন তিনি আমাকে আপন করে নিয়েছিলেন।

আশা ভোঁসলের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ঢাকায়। অবশ্যই সেটা ৮০ সালের ঘটনা। বোম্বেতে যেবার দেখা হয়েছিল, সেটা দ্বিতীয়বার। আমি নিজেই দেখা করতে গিয়েছিলাম। সেবার আমার এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। আশা ভোঁসলে আসবেন ঢাকায়, আগে থেকেই জানতাম। হোটেল ইন্টারকন্টিনেন্টালে কনসার্ট। তিনি গাইবেন। আয়োজন জুড়ে অনেক প্রস্তুতি। যাই হোক, আমিও গেলাম। এত বড় মাপের একজন শিল্পী জানি না দেখা হলে কী বলেন, কী ভাবেন। কনসার্টের পর ব্যাকস্টেজে গেলাম। আমার নাম শুনেই তিনি বললেন, ‘তোমাকে তো আমি চিনি। তোমার একটা গান আমার পছন্দের।’

আমি জিজ্ঞেস করলাম,

‘কোন গানটা?’

তিনি বললেন, ‘‘জন্ম আমার ধন্য হলো মা গো’ এই গানটা সাবিনা তুমি অপূর্ব গেয়েছ।’’ সে সময় আমি অবাক হয়েছিলাম। তার মতো এত বড় মাপের একজন শিল্পী আমার গান শুনেছেন ভারতে বসে। এটা আমার কাছে সত্যি অন্য রকম অনুভূতির।

আজ তিনি চলে গেলেন। আমার এই দুইটা দিনের কথা খুব মনে পড়ছে। আমি সময়টুকু বুকে ধারণ করে রেখেছি, বয়ে যাব সারা জীবন। কেউ আমাকে যদি কেউ বলে আশা ভোঁসলের কোন গানটা আমার পছন্দের, আমি বলতে পারব না। সেই দুঃসাহস আমার নেই।


অনুলিখন : মাহতাব হোসেন 

আশা ভোঁসলেসাবিনা ইয়াসমিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে