Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

সুরকার অনিরুদ্ধকে বিয়ে করছেন সানরাইজার্সের মালিক কাব্য মারান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৪
সুরকার অনিরুদ্ধকে বিয়ে করছেন সানরাইজার্সের মালিক কাব্য মারান

কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দর

ভারতীয় বিনোদন জগৎ ও ক্রিকেট পাড়ায় বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল এক হাই-প্রোফাইল প্রেমের গুঞ্জন। একদিকে দক্ষিণী ও প্যান-ইন্ডিয়ান সিনেমার রকস্টার মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দর, অন্যদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘সানরাইজার্স হায়দরাবাদ’-এর সিইও কাব্য মারান!

এবার সেই গুঞ্জনই গড়াতে যাচ্ছে বিয়ের পিঁড়িতে। নতুন তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষের দিকেই ইউরোপের দেশ গ্রিসে বসতে যাচ্ছে তাদের বিয়ের রাজকীয় আসর।

বিনোদন সাংবাদিক ক্রিস্টোফার কানাগারাজের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন অনিরুদ্ধ ও কাব্য।

যদিও নিজেদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে এখনো মুখ খোলেননি অনিরুদ্ধ বা কাব্য, তবে সম্প্রতি অনিরুদ্ধের মামা ও প্রবীণ অভিনেতা ওয়াই জি মহেন্দ্রর এক বিস্ফোরক সাক্ষাৎকার এই বিয়ের গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন।

কেপিটির সঙ্গে এক সাক্ষাৎকারে অনিরুদ্ধকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ‘অনিরুদ্ধের জন্য আমার অনেক শুভকামনা। ও খুব বড় একটা পরিবারে ও বড় পরিসরে বিয়ে করতে যাচ্ছে। আর কাব্য কিন্তু সাধারণ কোনো মেয়ে নয়, পুরো একটা আইপিএল টিম একা সামলানোর অসাধারণ ক্ষমতা রয়েছে তার। বাবার থেকে ও ব্যবসায়ী জিনটাই পেয়েছে। ওরা দুজন একদম পারফেক্ট কাপল!’


আরও পড়ুন

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন পূজা চেরী

১৮ আগস্ট ২০২৬

আইপিএলের ম্যাচ চলাকালে গ্যালারিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গ্যালারি মাতিয়ে রাখা কাব্য মারান যেকোনো ক্রিকেটপ্রেমীর কাছেই এক অতি পরিচিত মুখ। তিনি ভারতের বিখ্যাত মিডিয়া টাইকুন ও ‘সান গ্রুপ’-এর মালিক কালানিথি মারানের একমাত্র কন্যা।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করে কাব্য পারিবারিক ব্যবসায় যুক্ত হন এবং ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতি ও ব্যবসার দিক থেকে ভারতের অন্যতম প্রভাবশালী ‘মারান’ পরিবারের উত্তরসূরি তিনি।

অন্যদিকে ২০১২ সালে বিশ্ব জুড়ে তোলপাড় ফেলা ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে ক্যারিয়ার শুরু করা অনিরুদ্ধ রবিচন্দর বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি সুরকারদের একজন। তামিল সিনেমা থেকে শুরু করে বলিউড— সব জায়গাতেই তার মিউজিকের রাজত্ব।

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর গ্রিসের কোনো মনোরম লোকেশনে এক হতে যাচ্ছে সুর আর ক্রিকেটের এই দুই নক্ষত্র। তবে ভক্তরা এখন প্রহর গুনছেন প্রিয় দুই তারকার থেকে আনুষ্ঠানিক ঘোষণার!

অনিরুদ্ধকাব্য মারানবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!