Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৪:১২
বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

একসময় ‘ক্লোজআপ ওয়ান’ মঞ্চে নিজের স্বতন্ত্র গায়কী ও বৈচিত্র্যময় পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছিলেন মেহরাব। ২০০৫ সালের সেই প্রতিযোগিতায় সংগীতপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন তিনি। এরপর গানকেই জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে নিয়মিত কাজ করেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে।

কিছুদিনের বিরতির পর আবারও নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হয়েছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রুবিউল ইসলাম জীবন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব নিজে। আর সংগীতায়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আদিব কবির।
প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম আবেগকে প্রাধান্য দিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি ভিডিওতে উপস্থিত আছেন মেহরাবও।

নতুন গানটি নিয়ে মেহরাব বলেন, ‘ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভয় হয়’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সুর ও গায়কীতেও সেই আবেগটুকু তুলে ধরতে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ১১ জুন, বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

তাবু আমাকে চায়, কিন্তু সেটা তো আর হতে পারে না : অজয় দেবগন

০৭ জুন ২০২৬


  

মেহরাবগায়ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise