Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

আইসিইউর বিছানায় উঠে বসলেন তানজীব সারোয়ার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:২৫
আইসিইউর বিছানায় উঠে বসলেন তানজীব সারোয়ার

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী তানজীব সারোয়ার। উচ্চ রক্তচাপের কারণে তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছিলেন স্ত্রী সাবা সানজিদা রহমান।

তবে অসুস্থ থাকার পর ফিরে এসেছেন বলে জানালেন গায়ক নিজেই। নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন তানজীব। সেই ছবির সঙ্গে লিখেছেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছু দিন আসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম।’

‘আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।’ যুক্ত করেন মেঘ মিলনে খ্যাত গায়ক।

ছবিতে দেখা যায়, আইসিইউ-এর বিছানায় উঠে বসেছেন গায়ক। একই সঙ্গে ভি’ চিহ্ন দেখালেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ-গ্রুপের পোস্টে দাবি করা হয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আইসিইউতে ভর্তি রয়েছেন। বিষয়টি নজর এড়ায়নি গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমানের।

খুব বাধ্য হয়ে তিনি বিষয়টির ব্যখ্যা দিতে হাজির হন সামাজিক মাধ্যমে। গায়িকার স্ত্রী জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণে আইসিইউতে ভর্তি আছেন তানজীব। সাবা সানজিদা রহমান লিখেছেন, ‘আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

আত্মহত্যার চেষ্টার খবরটি বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা লিখেছেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

গায়কের স্ত্রী বলছেন, ‘ওকে (তানজীব সারোয়ার) ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন।’

যারা ফেসবুকে মিথ্যা খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। বললেন ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

গায়কতানজীব সারোয়ার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise