Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

পপ গুরু আজম খানের প্রয়াণের ১৫ বছর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৩:৪৩
পপ গুরু আজম খানের প্রয়াণের ১৫ বছর

পপ গুরু আজম খান

বাংলা পপ সঙ্গীতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিলেন যিনি, তিনি হলেন পপ গুরু আজম খান। গিটার হাতে মঞ্চ কাঁপানো এই কিংবদন্তি শিল্পীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ ৫ জুন। ২০১১ সালের আজকের এই দিনে তিনি কোটি ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে পাড়ি জমান না-ফেরার দেশে। এক যুগেরও বেশি সময় আগে গানের এই জনক চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে, কিন্তু তার সৃষ্টি করা গানগুলো এখনও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে দোল দেয় প্রতিনিয়ত।

আজম খানের সংগীতজীবনের শুরু প্রকৃতপক্ষে ষাট দশকের শুরুতে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর ১৯৭২ সালে তিনি তাঁর বন্ধুদের নিয়ে ‘উচ্চারণ’ ব্যান্ড গঠন করেন। ১৯৭৪-৭৫ সালে একটি গান বাংলাদেশের সংগীতপ্রেমীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেয়, সেটি হচ্ছে আজম খানের গাওয়া গান ‘হায় রে বাংলাদেশ’।

স্বাধীনতার পর বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গীতে এক নতুন জাগরণ তৈরি করেছিলেন আজম খান। তার গানগুলো শুধু বিনোদন ছিল না—ছিল আসলে সমাজ, জীবন আর সাধারণ মানুষের অনুভূতির প্রতিচ্ছবি। তার গাওয়া ‘রেললাইনের ঐ বস্তিতে’, ‘আলাল ও দুলাল’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘পাপড়ি কেন বোঝে না’ গানগুলো বাংলা সঙ্গীতজগতে তৈরি করেছে এক একটি ইতিহাস। সাধারণ মানুষের সুখ-দুঃখ যেভাবে পপ আর রকের আবহে তিনি তুলে ধরেছিলেন, তা আগে কেউ কখনো ভাবেনি।
ক্যারিয়ারে ১৭টির বেশি অ্যালবাম রয়েছে এই রক আইকনের নিজের ঝুলিতে। অ্যালবামগুলো দারুণভাবে ব্যবসাসফল ছিল এবং আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছিল তাকে। কিংবদন্তি এই রক গায়কের জনপ্রিয়তা শুধু নিজের দেশেই সীমাবদ্ধ ছিল না কোনোদিন। ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গেও রকস্টার হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করেছিলেন দারুণভাবে। আজকের কলকাতার ব্যান্ডশিল্পীদের অনেকের কাছে এবং নতুন প্রজন্মের গায়কদের কাছে অনুপ্রেরণার আর এক নাম আজম খান।

আরও পড়ুন

জেলে আইভীকে গান শোনাতেন মমতাজ

০৫ জুন ২০২৬

বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই গায়ক গানের পাশাপাশি অভিনয় করেও বেশ প্রশংসা পেয়েছেন সুধীমহলে। ১৯৮৬ সালে তিনি ‘কালা বাউল’ নামের একটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছিলেন প্রথমবার। পরে ২০০৩ সালে ‘গডফাদার’ নামক একটি চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি সবাইকে চমকে দিয়ে। কাজের স্বীকৃতিস্বরূপ একজীবনে আজম খান পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার, যার মধ্যে বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড এবং কোকা-কোলা গোল্ড বটল পুরস্কার অন্যতম। মৃত্যুর পর সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
শুধু গান নয়, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে শত্রুর সঙ্গে লড়াই করেছিলেন এই বীর সন্তান। রণাঙ্গনে তিনি ছিলেন অকুতোভয় এক যোদ্ধা নিজের জীবনের মায়া ত্যাগ করে। সেসময় আজম খান ছিলেন দুই নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সেকশনের ইনচার্জ হিসেবে। সেকশন কমান্ডার হিসেবে ঢাকা ও এর আশপাশে কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন তিনি সাহসের সাথে। তার প্রবল বিক্রমে রণাঙ্গনে দিশেহারা হয়ে পড়ত পাকিস্তানি সেনাবাহিনী।

আজ তার প্রয়াণের ১৫ বছর পূর্ণ হলেও তিনি বেঁচে আছেন তার গানে, শ্রোতাদের হৃদয়ে এবং বাংলা সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে। দেশজুড়ে ভক্ত, শিল্পী ও সংগীতপ্রেমীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন আজ এই মহান শিল্পীকে। তার এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয় বাংলা পপ ও রক সঙ্গীতের ইতিহাসে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন তার রাজকীয় সৃষ্টির মাধ্যমে।

পপ গুরুআজম খানপপ মিউজিকমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise