Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

১৮ বছর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু: ইমরান

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
১৮ বছর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু: ইমরান

ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এর মঞ্চে প্রথম রানারআপ হিসেবে যে তরুণ সংগীতপ্রেমী ছেলেটির পথচলা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তিনি আজ দেশের সংগীতাঙ্গনের মধ্যমণি। শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছানো সেই নাম ইমরান মাহমুদুল। গাইতে গাইতে কেটে গেল দীর্ঘ ১৮টি বছর, তৈরি হলো একের পর এক ইতিহাস!

অডিও, চোখধাঁধানো মিউজিক ভিডিও কিংবা রুপালি পর্দার হিট গান, সবখানেই আজ ইমরান অপ্রতিদ্বন্দ্বী ও একক রাজত্বে সমাসীন। ব্যর্থতার মেঘ সরিয়ে স্বপ্নের রাজপ্রাসাদ ছোঁয়ার এই দেড় যুগের অবিশ্বাস্য গল্পটি যেন এক জীবন্ত অনুপ্রেরণা।

২০০৮ সালের ৩১ আগস্ট চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে ইমরানের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। সেই স্মৃতির কথা স্মরণ করে ইমরান সামাজিক মাধ্যমে লেখেন, ‘আজ আমার সংগীত জীবনের ১৮ বছর পূর্ণ হলো। আজকের এই দিনেই, ১৮ বছর আগে, চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে মিডিয়ায় আমার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল। সেদিনের সেই ছোট্ট স্বপ্নটা আজ ১৮ বছরের এক বিশাল যাত্রা।’

সুদীর্ঘ এই ক্যারিয়ারে অসংখ্য হিট গান, দেশ-বিদেশের মঞ্চ পরিবেশনা আর সাফল্যের পাশাপাশি নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন এই গায়ক। ভক্তদের ভালোবাসাকেই নিজের সেরা প্রাপ্তি উল্লেখ করে তিনি জানালেন, ‘এই ১৮ বছরে পেয়েছি অসংখ্য গান, মঞ্চ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, অভিমান আর হাজারো স্মৃতি। কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আপনাদের ভালোবাসা। আমি জানি না এই দীর্ঘ সময়ে কতটা ভালো গান আপনাদের দিতে পেরেছি। তবে প্রতিটা গান, প্রতিটা সুর, প্রতিটা মঞ্চ, আমি সবসময় হৃদয় দিয়ে করেছি।’

আরও পড়ুন

দর্শকদের জন্য এটি বড় সারপ্রাইজ হবে: দুলকার সালমান

০১ সেপ্টেম্বর ২০২৬

পথচলার এই বিশেষ মুহূর্তে শ্রোতা, সমালোচক ও পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান। তিনি লিখেছেন, ‘যারা আমার গান শুনেছেন, গেয়েছেন, শেয়ার করেছেন, ভালোবেসেছেন, পাশে থেকেছেন, এমনকি সমালোচনা করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা।’

১৮ বছর পার হলেও এই সাফল্যকে শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন এই শিল্পী। গানের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি যোগ করেছেন, ‘১৮ বছর শেষ নয়… এটা শুধু আরেকটা নতুন অধ্যায়ের শুরু। যতদিন কণ্ঠে গান থাকবে, ততদিন গান করে যেতে চাই। আর আপনাদের ভালোবাসা নিয়েই পথটা পাড়ি দিতে চাই।’

স্ট্যাটাসের শেষে ইমরান লেখেন, ‘১৮ বছরের সংগীত। ১৮ বছরের স্বপ্ন। ১৮ বছরের স্মৃতি। ১৮ বছরের আপনাদের ভালোবাসা। সবাইকে ভালোবাসা। পাশে থাকবেন।’


ইমরান মাহমুদুলসংগীতশিল্পীবাংলা গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    advertiseadvertise