Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বিটিএসের ভি গড়লেন নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০৩
বিটিএসের ভি গড়লেন নতুন রেকর্ড

বিটিএস সদস্য ভি

বিশ্বসংগীতের রাজপুত্র বলা চলে তাদের। একের পর এক রেকর্ড ভাঙাই যেন তাদের কাজ। বলছি বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরীয় বয়ব্যান্ড বিটিএস-এর তারকাদের কথা।

এই ব্যান্ডের অন্যতম সদস্য কিম তায়েহিয়ুং বা ‘ভি’, এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক অনন্য ইতিহাস গড়লেন। প্রথম পুরুষ কে-পপ একক শিল্পী হিসেবে ইনস্টাগ্রামে ৭৫ মিলিয়ন বা সাড়ে ৭ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন এই পপ তারকা।

বিশ্বব্যাপী ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট পাওয়া তারকাদের তালিকায় হলিউডের টেইলর সুইফট ও সেলিনা গোমেজের ঠিক পিঠাপিঠি অবস্থান এই কোরিয়ান তারকার।

চলতি বছরের জানুয়ারিতেই তার ফলোয়ার ছিল ৭ কোটি, আর মাত্র ৬ মাসের ব্যবধানে আরও ৫০ লাখ মানুষ তাকে ফলো করা শুরু করেছেন।

ভি-এর এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ইতিহাসটিও বেশ চমকপ্রদ। ২০২১ সালের ডিসেম্বরে যখন তিনি প্রথম এই অ্যাকাউন্ট খোলেন, মাত্র ৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি মানুষ তাকে ফলো করে বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন।


আরও পড়ুন

‘মিসম্যাচড ৪’ নিয়ে ফিরছেন ডিম্পল-ঋষি

০৮ জুলাই ২০২৬


বর্তমানে তার আইডিতে ১৫০টি পোস্ট রয়েছে, যার প্রোফাইল পিকচারে শোভা পাচ্ছে তার প্রয়াত আদুরে কুকুর ‘ইওনতান’-এর ছবি। এ ছাড়াও বিটিএসের আরেক সদস্য জিমিন ৫ কোটি ৮০ লাখ ফলোয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন।

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে চলতি বছরের ২০ মার্চ ‘আরিরং’ অ্যালবাম দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেছে বিটিএস। আর ফিরেই বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে এই ব্যান্ড।

বিলবোর্ড চার্টের ইতিহাসে প্রথম ব্যান্ড হিসেবে শীর্ষ ১০টি স্থানই নিজেদের দখলে নিয়ে নিয়েছে তারা। অ্যালবামের ‘সুইম’, ‘বডি টু বডি’ এবং ‘হুলিগান’-এর মতো গানগুলো এখন বিশ্ব জুড়ে শ্রোতাদের মুখে মুখে।

বর্তমানে এই নতুন অ্যালবামের প্রমোশনে বিশ্ব সফরে ব্যস্ত সময় পার করছেন বিটিএস সদস্যরা। সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে এক কনসার্টে ভি ও তার দলের পারফরম্যান্স দেখতে লাখো ভক্তের ঢল নেমেছিল।

এরই মাঝে ইনস্টাগ্রামের এই সাড়ে ৭ কোটির রেকর্ড ভি-এর সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করল।

ভিবিটিএসবিটিএসের নতুন রেকর্ডপপ মিউজিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক