Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

‘মিসম্যাচড ৪’ নিয়ে ফিরছেন ডিম্পল-ঋষি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩০
‘মিসম্যাচড ৪’ নিয়ে ফিরছেন ডিম্পল-ঋষি

সংগৃহীত ছবি

ডিম্পল ও ঋষির কাহিনি শুরু হয় জয়পুরের একটি সামার কোডিং ক্যাম্পে, যেখানে ক্যারিয়ার-সচেতন ডিম্পল আসে অ্যাপ ডেভেলপার হতে আর রোমান্টিক ঋষি আসে তার ভবিষ্যতের জীবনসঙ্গী খুঁজতে।

প্রথম দেখাতেই ঋষি তাকে ‘ফিউচার ওয়াইফ’ বলে সম্বোধন করলে ডিম্পল রেগে তার মুখে কফি ছুড়ে মারে। বলছি তরুণ প্রজন্মের মাঝে তুমুল জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘মিসম্যাচড’ এর কথা। প্রাজক্তা কোলি এবং রোহিত সরাফের সেই আইকনিক কেমিস্ট্রি দেখার জন্য যারা মুখিয়ে ছিলেন, তাদের জন্য সুখবর!

অবশেষে ঘোষণা দেওয়া হয়েছে সিরিজটির চতুর্থ সিজনের। মঙ্গলবার নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে জানানো হয়েছে, নতুন সিজনের শুটিং শুরু করে দিয়েছেন ডিম্পল ও ঋষি।

ভিডিওতে প্রাজক্তা ও রোহিতকে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সিরিজের আগের সিজনগুলোতে ডিম্পল ও ঋষির যে টানাপোড়েন, মিষ্টি প্রেম আর ক্যারিয়ারের লড়াই দেখানো হয়েছিল, চতুর্থ সিজনে তা কোন দিকে মোড় নেবে—তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

আরও পড়ুন

২৮ বছর পর নাগার্জুনের সঙ্গে তাবু

০৮ জুলাই ২০২৬

সিরিজটির আগের সিজনগুলোর কাহিনীতে দেখা গেছে, ডিম্পল আহুজা একজন টেক উইজার্ড হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে মরিয়া, অন্যদিকে ঋষি সিং শেখাওয়াত তার হৃদয়ের মানুষ ডিম্পলকে পাওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় সিজন শেষ হয়েছিল তাদের এনগেজমেন্ট বা বাগদানের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্তে। ডিম্পল ও ঋষি দুজনেই চেয়েছিল আগে নিজেদের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে, তারপর সম্পর্কের নতুন সমীকরণে যেতে। এখন দেখার বিষয়, দীর্ঘ বিরতির পর তাদের এই নতুন পথচলায় কী কী নতুন মোড় আসে।

চতুর্থ সিজনেও ফিরছেন সিরিজের পরিচিত সব মুখ। প্রাজক্তা কোলি এবং রোহিত সরাফের পাশাপাশি রণবিজয় সিং, বিদ্যা মালভাদে, বিহান সামাত, দেবয়ানি শোরি, প্রিয়া ব্যানার্জি, তারুক রায়না, মুসকান জাফারি এবং অহসাস চন্নাসহ আরও অনেককে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করছেন আকর্ষ খুরানা ও নিপুণ ধর্মাধিকারী। রনি স্ক্রুওয়ালার প্রযোজনা সংস্থা ‘আরএসভিপি মুভিস’ এটি নির্মাণ করছে।

তবে সিরিজের মুক্তি বা ট্রেলার নিয়ে নেটফ্লিক্স এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। আশা করা হচ্ছে, খুব শিগগিরই শুটিং শেষ করে আগামী বছর বা এই বছরের শেষ নাগাদ সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।

মিসম্যাচডপ্রাজক্তা কোলিরোহিত সরাফনেটফ্লিক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের