Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

আশা ভোঁসলের মৃত্যুতে শোকে স্তব্ধ প্রিয়াঙ্কা-শাহরুখ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:১০
আশা ভোঁসলের মৃত্যুতে শোকে স্তব্ধ প্রিয়াঙ্কা-শাহরুখ

৯২ বছর বয়সে সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে চিরবিদায় নিয়েছেন। গত রোববার দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সুদূর আমেরিকা থেকে প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এক দীর্ঘ ও আবেগপূর্ণ বার্তার মাধ্যমে এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন।

আশা ভোঁসলের সাথে একটি পুরনো ছবি এবং তার কালজয়ী গান ‘দিল চিজ ক্যায়া হ্যায়’ এর একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘কিছু ক্ষতি আছে যা মনে হয় নিজের শৈশব, নিজের স্মৃতি আর নিজের ঘরকে হারিয়ে ফেলার মতো। আশা জি আমাদের অনেকের কাছে তেমনই একজন ছিলেন। তার কণ্ঠ কেবল ভারতীয় সংগীতের অংশ ছিল না, এটি ছিল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রেক্ষাপট।’

​প্রিয়াঙ্কা আরও যোগ করেন, ‘আমাদের বেড়ে ওঠার দিনগুলোতে, পারিবারিক উৎসবে, মন ভাঙার সময়ে কিংবা আনন্দের মুহূর্তে তার গান সবসময় আমাদের সাথে ছিল। আমাদের প্রজন্মের কাছে তিনি কেবল একজন কিংবদন্তি নন, তিনি ছিলেন এক ধ্রুবক। এমন এক কণ্ঠ যা মনে হতো সব সময় আমাদের পাশে থাকবে।’

বলিউড বাদশা শাহরুখ খানও আশা ভোসলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আশা তাই এর চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তার কণ্ঠ ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে অনুরণিত হবে। তিনি সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে আগলে রাখতেন, আমি তাকে ভীষণ মিস করব।’

প্রিয়াঙ্কা ও শাহরুখ ছাড়াও সুনীল শেঠি, আনুশকা শর্মা, অনুপম খের এবং সানি দেওলসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শোক প্রকাশ করেছেন। সবার কণ্ঠেই এক সুর ভারতীয় সংগীতের এক সোনালী যুগের অবসান হলো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ১১টায় আশা ভোসলের বাসভবনে তার মরদেহ রাখা হবে শেষ শ্রদ্ধার জন্য। এরপর বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

​আশা ভোঁসলে শারীরিকভাবে চলে গেলেও তার হাজার হাজার গান এবং কোটি কোটি মানুষের ভালোবাসা তাকে চিরকাল অমর করে রাখবে।

প্রিয়াংকা চোপড়াশাহরুখ খানবলিউডআশা ভোঁসলেকিংবদন্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে