Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ট্রাম্পের ভিডিও থেকে টেইলর সুইফটের গান সরানো হলো কেন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৫:৫০
ট্রাম্পের ভিডিও থেকে টেইলর সুইফটের গান সরানো হলো কেন?

টেইলর সুইফট। ছবি: ইনস্টাগ্রাম

ডোনাল্ড ট্রাম্পের সাথে গ্র্যামিজয়ী পপ তারকা টেইলর সুইফটের রাজনৈতিক মতবিরোধ বেশ পুরোনো। ২০২৪ সালের সেপ্টেম্বরে সুইফট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিলে ট্রাম্প তার ওপর আরও ক্ষুব্ধ হন।

অনুমতি ছাড়াই ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘আগস্ট’সহ একাধিক গান ব্যবহার করা হচ্ছিল। তবে ক্রমাগত বিতর্কের পর অবশেষে ট্রাম্পের প্রচারণা দল ও হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুইফটের গান সংবলিত ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

হঠাৎ কেন এসব ভিডিও মুছে ফেলা হলো, তা নিয়ে হোয়াইট হাউস কিংবা টেইলর সুইফটের প্রতিনিধি— কাউকেই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে দেখা যায়নি। তবে সম্প্রতি প্রকাশিত এই ভিডিওতে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়া গানটি ব্যবহার করায় টিকটকে কপিরাইটজনিত বার্তা প্রদর্শিত হচ্ছে এবং অডিওটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের প্রচারণাতেও সুইফট সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘আমেরিকাবাসী যে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, তা তিনি খুব ভালো করেই জানেন।’

সুইফটের এমন অবস্থানের জবাবে ট্রাম্প একাধিকবার ক্ষোভ ঝেরেছিলেন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। এমনকি এক পোস্টে তিনি সোজা লিখে বসেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!’

রাজনৈতিকভাবে বিরোধিতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের টিকটক ও অন্যান্য প্ল্যাটফর্মে পোস্ট করা একাধিক প্রচারণামূলক ভিডিওতে সুইফটের গান ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হচ্ছিল।

আরও পড়ুন

‘টক্সিক’ ট্রেলারে যশের দ্বৈত চরিত্র, চমক দিলেন নয়নতারা-কিয়ারা

০৯ আগস্ট ২০২৬

সম্প্রতি ট্রাম্পের টিকটক পেজে সুইফটের ‘রেড’, ‘এভরিথিং হ্যাজ চেঞ্জড’ ও ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’-এর মতো বেশ কিছু বিখ্যাত গানের লিরিক্স বা কথা ট্রাম্পের নাম দিয়ে ক্যাপশন বানিয়ে ভিডিও পোস্ট করা হয়।

এছাড়া জুনে ‘টয় স্টোরি ৫’-এর জন্য সুইফটের গাওয়া গান দিয়েও একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে শিশুদের সাথে নাচতে ও জনসভায় দেখা যায়।

এপ্রিল ও গত নভেম্বরেও হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে সুইফটের অ্যালবামের গান এবং ট্রাম্পের ২০২৩ সালের গ্রেপ্তারি ‘মগশট’-এর ছবি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়।

শুধু টেইলর সুইফটই নন, সাবরিনা কার্পেন্টার ও আরিয়ানা গ্র্যান্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় পপ তারকাদের অনেকেই ট্রাম্পের রাজনৈতিক প্রচারণায় তাদের অনুমতি ছাড়া গান ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

শিল্পীদের আপত্তির মুখেই হয়তো ট্রাম্পের মিডিয়া টিম সুইফটের গান সংবলিত পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

টেইলর সুইফটডোনাল্ড ট্রাম্পপপ মিউজিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর