Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কেন প্লেব্যাক ছেড়ে দিতে চান অরিজিৎ?

আইরিন আক্তার মিম
আইরিন আক্তার মিম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৫২
শেয়ার করুন:
কেন প্লেব্যাক ছেড়ে দিতে চান অরিজিৎ?

অরিজিৎ সিং

বছরের শুরুতে প্লেব্যাক ছাড়ার আকস্মিক ঘোষণায় বিশ্বজুড়ে কোটি ভক্তকে স্তব্ধ করে দিয়েছিলেন সুরের জাদুকর অরিজিৎ সিং। সেই খবর সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মনে দেখা দিয়েছিল গভীর শঙ্কা ও প্রশ্ন, তবে কি সত্যিই চিরতরে ফুরিয়ে আসছে তার সুরের যাত্রা?

কিন্তু সময়ের স্রোত আর বাস্তবতার হিসাব যেন অন্য কথা বলছে। অবসরের গুঞ্জন বা সেই বড় ঘোষণার পরও একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন এই জনপ্রিয় শিল্পী। ভক্তদের মনে এখন একটাই কৌতূহল, প্লেব্যাক ছাড়ার কথা বলেও কেন থামছেন না অরিজিৎ সিং?

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নেন অরিজিৎ সিং। সেই শোয়ের বিচারক ছিলেন জাভেদ আখতার, শঙ্কর মহাদেবন ও গায়ক কেকে। প্রতিযোগিতা থেকে অরিজিৎ বাদ পড়লে জাভেদ আখতার তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, এতে তার নিজের কমই ক্ষতি হয়েছে, বরং ক্ষতি হয়েছে শো-এর।

এরপর ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মোহাব্বত’ গান দিয়ে বলিউডে তার বড় সুযোগ আসে, যা দারুণ জনপ্রিয়তা পায়। আর ২০১৩ সালের ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গান তাকে রাতারাতি ইন্ডাস্ট্রির শীর্ষ গায়কদের কাতারে পৌঁছে দেয়।

আরও পড়ুন

তেলেগু সিনেমায় পুলিশ চরিত্র নারী অভিনেত্রীদের দখলে

২৮ অক্টোবর ২০২৬


‘ফির মোহাব্বত’ ও ‘তুম হি হো’ ছাড়াও ‘ফির লে আয়া দিল’, ‘ইলাহি’, ‘চান্না মেরেয়া’, ‘কেসারিয়া’ এবং ‘কাভি জো বাদল বারসে’-এর মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়ে তিনি তরুণ প্রজন্মের ক্রেজ হয়ে ওঠেন।

ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা স্পটিফাই সব জায়গায় গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি শোনা শিল্পীদের একজন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভক্তরা অবাক হন। তবে তিনি স্পষ্ট করেছেন যে গান ছাড়ছেন না, শুধু সিনেমার গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান।

সামাজিক মাধ্যমে অরিজিৎ সিং লিখেছিলেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই আমি এটি বন্ধ করছি। গোটা যাত্রাটা ছিল অসাধারণ।’

পোস্টে আরও লেখেন, ‘ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার ওপর। আমি ভালো সংগীতের একজন অনুরাগী। ভবিষ্যতে আরও শিখব, একজন সামান্য শিল্পী হিসেবেই সংগীতসাধনা চালিয়ে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

প্লেব্যাক থেকে অবসরের কারণ ব্যাখ্যা করে অরিজিৎ সিং লিখেছিলেন, এর পেছনে নির্দিষ্ট কোনো একটি কারণ নেই, রয়েছে বেশ কিছু কারণ। অনেক দিন ধরেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন, অবশেষে সাহস করে তা প্রকাশ করেছেন।

কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সরল সত্য হলো, তিনি খুব দ্রুত একঘেয়েমি বা বিরক্তি বোধ করেন। আর সে কারণেই মঞ্চে একই গান বারবার গাওয়ার সময় তিনি সুর বা আয়োজনে পরিবর্তন আনেন। সোজা কথায়, তিনি কাজে বিরক্ত হয়ে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মাত্র ৪০ বছর বয়সে এমন সিদ্ধান্তের আসল কারণ জানতে বিবিসি তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলেছিলেন।

পরিচালক অনুরাগ বসু, যিনি ‘বারফি’, ‘লুডো’ ও ‘মেট্রো ইন দিনো’-র মতো সিনেমায় অরিজিৎকে দিয়ে গান করিয়েছেন, তিনি এই ঘোষণায় মোটেও অবাক হননি।

অনুরাগ বসু বিবিসিকে জানান, অরিজিৎ ভীষণ প্রতিভাবান এবং গান ছাড়াও তার জীবনে আরও অনেক স্বপ্ন রয়েছে। তিনি চলচ্চিত্র নির্মাণ করতে চান। এমনকি ‘বারফি’ বানানোর সময় তিনি অনুরাগ বসুর সহকারী হিসেবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

পাশাপাশি, একটি স্কুল খুলে শিশুদের সঙ্গে সময় কাটানোসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ, প্লেব্যাক ছাড়লেও খুব শিগগিরই তার একটি সম্পূর্ণ ভিন্ন রূপ দেখতে পাবেন ভক্তরা।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এবার পরিচালক হিসেবে নিজের প্রথম হিন্দি সিনেমার কাজ শুরু করে দিয়েছেন অরিজিৎ সিং।

আরও পড়ুন

নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

২৭ অক্টোবর ২০২৬


জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শান্তিনিকেতনে ছবিটির শুটিং করা হয়েছে। মজার বিষয় হলো, সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিজিৎ ও তার স্ত্রী কোয়েল সিং।

ক্যারিয়ারের শুরুতে অরিজিৎ প্রখ্যাত সংগীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবে কাজ করে সংগীতের নানা খুঁটিনাটি শিখেছিলেন। পরবর্তীতে প্রীতমের সুরে ‘বারফি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সুপারহিট সব গান উপহার দেন তিনি, যা এই জুটিকে দারুণ সাফল্য এনে দেয়। প্রীতম ছাড়াও তিনি শঙ্কর-এহসান-লয়, বিশাল-শেখর ও মিঠুনের মতো শীর্ষস্থানীয় সংগীত পরিচালকদের সঙ্গে সফলভাবে কাজ করেছেন।

সাফল্যের চূড়ায় পৌঁছেও কখনো গ্ল্যামার জগতকে নিজের ওপর প্রভাব ফেলতে দেননি অরিজিৎ। মুম্বাইয়ের জমকালো জীবন ছেড়ে তিনি বেছে নিয়েছেন জিয়াগঞ্জের পুরোনো বাড়িকেই। যেখানে এখনো তাকে স্কুটার নিয়ে বাজারে যেতে বা ছোটবেলার বন্ধুদের সাথে মোড়ের মাথায় আড্ডা দিতে দেখা যায়।

এড শিরান, জাংকুক বা মার্টিন গ্যারিক্সের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও তিনি আপ্যায়ন করেছেন জিয়াগঞ্জের সেই সাধারণ বাড়িতেই। এক সাক্ষাৎকারে অরিজিৎ সোজা জানিয়ে দিয়েছিলেন, ‘আমি সেলিব্রিটি হওয়াকে ঘৃণা করি, দুর্ঘটনাবশত তারকা হয়ে গিয়েছি মাত্র।’

২০২৬ সালে সংগীত জীবনে দুই দশক পূর্তি উদযাপনে ২০২৭ সালের শুরুতেই এক বিশাল ট্যুরের ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। আগামী বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ভারতের ৯টি বড় শহরে এই মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মিউজিক্যাল ট্যুর হতে চলেছে।

সংগীত জীবনে অরিজিৎ দুটি জাতীয় পুরস্কার ও আটটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০২৫ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

আরও পড়ুন

সবসময় নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করি

২৮ অক্টোবর ২০২৬

তার জীবনের একটি মজার বিষয় হলো, ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার জন্য সঞ্জয় লীলা বানসালি তাকে দিয়ে একটি গান রেকর্ড করালেও পরে সেই গানটি বাদ দেন। কিন্তু দীর্ঘ সময় পর ২০১৮ সালে সেই বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ সিনেমার ‘বিনতে দিল’ গানের জন্যই অরিজিৎ তার জীবনের প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন।

এরপর ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেসারিয়া’ গানের জন্য তিনি দ্বিতীয়বার জাতীয় পুরস্কার অর্জন করেন।

অরিজিৎ সিংসংগীতশিল্পীবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার