Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

সবসময় নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করি

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮
শেয়ার করুন:
সবসময় নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করি

বিদুষী বর্ণিতা

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। এরপর দীর্ঘ বিরতি। লাক্স সুপারস্টার হওয়ার পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন বিদুষী বর্ণিতা। ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এটি। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

‘ক্যাফে আমব্রেলা’র চরিত্রটি আপনার ব্যক্তিজীবন থেকে কতটা আলাদা?

ওয়েব ফিল্মটিতে আমার চরিত্রের নাম সামিরা। সে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। অন্যদিকে আমার অভিনয়যাত্রা কেবল শুরু হয়েছে। তাই আমার ব্যক্তিজীবনের সঙ্গে সামিরার অনেক অমিল। আমাদের যখন চরিত্রগুলো সম্পর্কে জানানো হয়েছিল এবং কে কোন চরিত্রে অভিনয় করতে চাই জানতে চাওয়া হয়েছিল, তখন মনে মনে চেয়েছিলাম সামিরা চরিত্রটি যেন পাই। কারণ, চরিত্রটি আমার ব্যক্তিত্ব থেকে অনেকটাই আলাদা। একটু চ্যালেঞ্জিং কিছু করতে চেয়েছিলাম। নিজের সঙ্গে মিল নেই, এমন একটি চরিত্র পর্দায় তুলে ধরতে পারলে দর্শকের ভালো লাগবে বলে মনে হয়েছিল।

‘ক্যাফে আমব্রেলা’র পরিচালক শিহাব শাহীনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

ক্যারিয়ারের একেবারে শুরুতে তার মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পারা অনেক বড় প্রাপ্তি। তিনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সবকিছু শিখিয়ে সেটে নিয়ে গেছেন। এতদিন পর বড় পরিসরে ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে বেশ নার্ভাস ছিলাম। মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে আমার অভিনয় শুরু। ছোটবেলায় ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেছি। তবে মাঝখানে প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। এত বড় পরিসরে কাজ করার অভিজ্ঞতা ছিল না। সেটের ভয় কাটিয়ে উঠতে স্যার অনেক সহযোগিতা করেছেন। দীর্ঘ সময় ধরে মহড়া করিয়েছেন, অভিনয়ের খুঁটিনাটি বুঝিয়েছেন। তিনি এমন অনেক কিছু শিখিয়েছেন, যা হয়তো এই ওয়েব ফিল্মে সরাসরি কাজে লাগেনি; কিন্তু ভবিষ্যতে কাজে দেবে। এসব অভিজ্ঞতা মনে থাকবে।

‘ক্যাফে আমব্রেলা’য় আপনার সহশিল্পী তৌসিফ মাহবুব। তার কাছ থেকে কেমন সহযোগিতা পেলেন?

১৬-১৭ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। কিন্তু প্রথম দিন থেকেই বন্ধু ও বড় ভাইয়ের মতো আমাকে সহযোগিতা করেছেন। একদিন সেটে আমাদের একটি আবেগঘন দৃশ্যের শুটিং চলছিল। এর কাজ করতে গিয়ে দরজা বন্ধ করার সময় অসাবধানতাবশত নিজের পায়ের ওপর দরজা লাগিয়ে ফেলি। পা থেকে রক্ত পড়ছিল। কিন্তু দৃশ্যটির মধ্যে এতটাই ডুবে ছিলাম, নিজেই বিষয়টি খেয়াল করিনি। তৌসিফ ভাই লক্ষ করেই শুটিং বন্ধ করেন এবং প্রোডাকশন টিমকে ডেকে আমার পায়ে ব্যান্ডেজ করানোর ব্যবস্থা নেন। তিনি আমাকে বলেছিলেন, নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন সবার আগে নিতে হবে। কখনো নিজের ওপর অতিরিক্ত চাপ দিয়ে কাজ করা উচিত নয়। তার এই সহযোগিতা ভোলার নয়।

আরও পড়ুন

নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

২৭ অক্টোবর ২০২৬

অভিনয়জীবনের শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে হচ্ছে?

আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তারকাখ্যাতির জগতে এলে অনেক কিছুই গৌরবময় মনে হয়। কিন্তু আমি চাই, অভিনয়ের শিল্পটাকে যেন ধরে রাখতে পারি। নিজের অভিনয়দক্ষতা বাড়ানো, কাজের কৌশল উন্নত করা এবং প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকটা সময় পরিশ্রম করে এখানে এসেছি। এখন একটি বড় প্ল্যাটফর্ম পেয়েছি। আমি মনে করি— শুধু কাজ করে গেলেই হবে না, নিজের দক্ষতা বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে। মনে রাখতে চাই, যেকোনো সময় এই অবস্থান হারিয়ে যেতে পারে। তাই প্রতিনিয়ত আরও ভালো অভিনয় করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যে ভালোবাসা থেকে অভিনয়ে এসেছি, সেটি যেন কখনো হারিয়ে না যায়। নিজের লক্ষ্য থেকেও যেন বিচ্যুত না হই।

ভবিষ্যতে কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান?

ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই। দর্শককে সবসময় নতুন কিছু দিতে চাই। গতানুগতিক ধারার বাণিজ্যিক নায়িকা হতে চাই না। তবে বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয়েরও ইচ্ছা আছে। থ্রিলার, রোমান্টিক কিংবা অন্য যেকোনো ঘরানার গল্পে কাজ করতে চাই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, গল্পে যেন কোনো বক্তব্য থাকে, যা দর্শকের মনে দাগ কাটবে। আবার এমন কাজও করতে চাই, যা একজন মানুষকে তার কঠিন সময়ে একটু স্বস্তি দেবে। একজন দর্শক হিসেবেও আমি সিনেমা দেখি এবং গতানুগতিক ধারার বাইরের গল্প আমাকে বেশি আকর্ষণ করে। তাই অভিনয়শিল্পী হিসেবেও এমন গল্পের অংশ হতে চাই।

চলচ্চিত্র ও ওয়েব ফিল্মের পাশাপাশি নাটকে কাজ করার ইচ্ছা আছে?

অবশ্যই। চলচ্চিত্র, ওয়েব ফিল্ম কিংবা নাটককে আলাদা করে দেখি না। আমার কাছে গল্প ও কাজের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসময় আমাদের দেশে অনেক সুন্দর নাটক হতো। নাটকের মাধ্যমে অনেক বড় অভিনেতা-অভিনেত্রী উঠে এসেছেন। ভালো পরিচালক ও ভালো গল্পের নাটকে কাজের সুযোগ পেলে অবশ্যই করব। আমার কাছে মাধ্যমের চেয়ে ভালো কাজের অংশ হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

অভিনয়ের বাইরে কী নিয়ে ব্যস্ত থাকেন?

পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। আমি বিজ্ঞানের ছাত্রী। পদার্থবিজ্ঞান আমার খুব পছন্দের বিষয়। এ ছাড়া নতুন নতুন বিষয় শিখতে ভালো লাগে। নাচ ও গান শিখেছি, সেগুলোর চর্চাও করি। ভাষা শেখার প্রতিও আগ্রহ রয়েছে। সবসময় নতুন কোনো দক্ষতা অর্জনের চেষ্টা করি, যা ভবিষ্যতে কাজে লাগবে। আমার মনে হয়, একজন অভিনয়শিল্পীর শুধু অভিনয় জানলেই চলে না; নিজেকে সমৃদ্ধ করার জন্য নিয়মিত নতুন কিছু শেখাও জরুরি।

আগামী কয়েক বছরে নিজের ক্যারিয়ারকে কোথায় দেখতে চান?

বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। হয়তো বড় স্বপ্ন দেখেছিলাম বলেই লাক্স সুপারস্টার হতে পেরেছি। নিজের ক্যারিয়ার এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে পারি। দেশীয় চলচ্চিত্র এখন আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে। আমাদের সিনেমা দেশের বাইরেও প্রশংসা কুড়াচ্ছে। আমার সবচেয়ে বড় লক্ষ্য, আন্তর্জাতিক পর্যায়ের কোনো কাজে যুক্ত হওয়া এবং নিজের কাজের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। আপাতত এটাই আমার অন্যতম প্রধান স্বপ্ন।

শিশুশিল্পীবিদুষী বর্ণিতাক্যাফে আমব্রেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার