Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

১৯৭১ সালের এরিক ক্ল্যাপটনের ‘লাইলা’ গানটির সেই ‘লাইলা’ আসলে কে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২
১৯৭১ সালের এরিক ক্ল্যাপটনের ‘লাইলা’ গানটির সেই ‘লাইলা’ আসলে কে?

জর্জ হ্যারিসন, প্যাটি বয়েড ও এরিক ক্ল্যাপটন

রক মিউজিকের ইতিহাসে ১৯৭১ সালের ‘লাইলা’ গানটি এক অমলিন মহাকাব্য। গানটি সেসময়ে প্রকাশের পর সমালোচকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি দারুণ বাণিজ্যিক সাফল্য কুড়িয়ে নেয় এবং ১৯৭২ সালেই দখল করে নেয় মিউজিক চার্টের শীর্ষস্থান।

তবে গল্পের কিন্তু এখানেই শেষ নয়। ঠিক ২০ বছর পর, ১৯৯২ সালে এক নতুন দ্যুতি নিয়ে গানটির একটি অ্যাকোস্টিক সংস্করণ আবার মুক্তি দেওয়া হয়। আর সেই নতুন রূপ সুরের দুনিয়ায় এতটাই তোলপাড় সৃষ্টি করে যে, ১৯৯৩ সালে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ সেরা রক গান হিসেবে পুরস্কৃত হয়।

কিন্তু আপনি কি জানেন, যে নারীর উদ্দেশ্যে এরিক ক্ল্যাপটন এই কালজয়ী গানটি গেয়েছিলেন, তার আসল নাম কিন্তু ‘লাইলা’ ছিল না।

প্যাটি বয়েড‘লাইলা’ গানের পেছনের সেই আসল নারী হলেন খ্যাতনামা ইংরেজ মডেল ও আলোকচিত্রী প্যাটি বয়েড। আর এই গানটির জন্ম হয়েছিল বিটলস তারকা জর্জ হ্যারিসন, প্যাটি বয়েড এবং এরিক ক্ল্যাপটনের মধ্যকার এক ত্রিভুজ প্রেমের তীব্র টানাপড়েন থেকে।

১৯৬৪ সালে বিটলসের বিখ্যাত চলচ্চিত্র ‘এ হার্ড ডেস নাইট’-এর সেটে বিটলস তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে পরিচয় ও প্রেম হয় প্যাটি বয়েডের। ১৯৬৬ সালে তারা বিয়ে করেন।

জর্জ হ্যারিসনের সঙ্গে প্যাটি বয়েডআর হ্যারিসনের মাধ্যমেই তার ঘনিষ্ঠ বন্ধু ও গিটার জাদুকর এরিক ক্ল্যাপটনের সঙ্গে পরিচয় ঘটে প্যাটির।

বন্ধু হ্যারিসনের স্ত্রী হলেও প্রথম দেখাতেই প্যাটির প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ক্ল্যাপটন। গোপনে পাঠাতে থাকেন ‘ই’ স্বাক্ষরিত প্রেমের চিঠি। যেগুলো ২০২৪ সালে ক্রিস্টিস দ্বারা নিলামে তোলা হয়েছিল।

ক্ল্যাপটনের দেয়া চিঠি১৯৭০ সালের এক সন্ধ্যায় প্যাটিকে নিজের লন্ডনের ফ্ল্যাটে ডেকে নেন ক্ল্যাপটন। বললেন, ‘তোমাকে শোনানোর মতো একটা জিনিস আছে আমার কাছে।’ এরপর ক্যাসেট প্লেয়ার চালাতেই বেজে ওঠে ‘লাইলা’।

দ্বাদশ শতাব্দীর বিখ্যাত পারসি কাব্য ‘লাইলী-মজনু’-এর বিরহ ও পাগলপারা প্রেম থেকে অনুপ্রাণিত হয়ে ক্ল্যাপটন এই গানটি লিখেছিলেন। ‘আমেরিকান সংরাইটার’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ক্ল্যাপটনের বন্ধু ইয়ান ডালাস তাকে ‘লাইলী ও মজনু’-র প্রেমের গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই সময়ে ইয়ান ডালাস ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন।

এরিক ক্ল্যাপটন ও প্যাটি বয়েডপ্যাটি পরবর্তীতে ক্রিস্টিসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে বলেন, ‘গানটি এতটাই খাঁটি আবেগ ও ভালোবাসায় ভরা ছিল যে আমি এর সৌন্দর্যে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তবে একই সঙ্গে বন্ধুর স্ত্রীর প্রেমে পড়ে ক্ল্যাপটনের এই ব্যাকুলতা দেখে ভীষণ অপরাধবোধও হচ্ছিল।’


আরও পড়ুন

নেটফ্লিক্সের শীর্ষে ‘মনস্টার’, ১৮৯২ সালের সেই ভয়াবহ সকালে কী ঘটেছিল?

২২ সেপ্টেম্বর ২০২৬

গান শোনানোর পর সেই রাতেই এক পার্টিতে মুখোমুখি হন দুই বন্ধু— জর্জ হ্যারিসন ও এরিক ক্ল্যাপটন। হ্যারিসনের চোখে চোখ রেখে সোজাসুজি ক্ল্যাপটন বলে ওঠেন, ‘তোমাকে আমার একটা কথা বলার আছে, আমি তোমার স্ত্রীর প্রেমে পড়েছি’।



পরবর্তীতে ১৯৭৭ সালে জর্জ হ্যারিসনের সঙ্গে প্যাটি বয়েডের বিবাহবিচ্ছেদ ঘটে। এর দুই বছর পর ১৯৭৯ সালে ভালোবাসার মানুষ এরিক ক্ল্যাপটনকে বিয়ে করেন প্যাটি। যদিও ১৯৮৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

প্রেম, বন্ধুত্বের টানাপড়েন আর বিরহের আগুনে পুড়ে তৈরি হওয়া সেই ‘লাইলা’ গানটি আজও সংগীতের ইতিহাসে এক অনন্য প্রেমগাথা হয়ে রয়েছে।

জর্জ হ্যারিসনএরিক ক্ল্যাপটনরক সংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম