Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বৃষ্টিতে ভিজেই বিশ্ব মাতালো বিটিএস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৬
বৃষ্টিতে ভিজেই বিশ্ব মাতালো বিটিএস

একই ফ্রেমে বিটিএস সদস্যরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার মঞ্চে ফিরলো বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস। দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে শুরু হওয়া এই ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের উদ্বোধনী রাতটি ছিল যেমন রোমাঞ্চকর, তেমনি নাটকীয়। বৃষ্টির বাগড়া সত্ত্বেও সাত সদস্যের তেজ আর হাজার হাজার ভক্তের চিৎকারে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম।

​খোলা আকাশের নিচে আয়োজন হওয়ায় শুরু থেকেই ভারী বৃষ্টিপাত বিড়ম্বনার সৃষ্টি করে। কিন্তু বিটিএস সদস্যরা সেটাকেই মজার ছলে গ্রহণ করেন। স্টেজ জুড়ে তখন পানির স্তর, আর তার মধ্যেই পারফর্ম করছিলেন তারা। ব্যান্ড সদস্য ভি তো এক পর্যায়ে ভেজা স্টেজে শুয়ে পড়ে সাঁতার কাটার ভঙ্গি করেন। ভক্তদের উদ্দেশে সুগা হাসতে হাসতে বলেছেন, ‘ভেন্যুটা তো আস্ত একটা ওয়াটার পার্ক হয়ে গেছে।’ যদিও জিমিন কিছুটা বিরক্তি প্রকাশ করে জানান যে বৃষ্টির কারণে তিনি কিছুটা ‘স্ট্রেসড’ ছিলেন, তবে ভক্তদের পাগল করা উন্মাদনা দেখে সব ক্লান্তি ভুলে যান তিনি।

​ব্যান্ড লিডার আরএম এর পায়ের চোট নিয়ে ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ ছিল। তিন সপ্তাহ আগে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো নাচতে পারবেন না। গত মাসের একটি শো-তে তাকে বসে পারফর্ম করতে দেখা গিয়েছিল। কিন্তু এবার নিজের শহর গোয়াং এ তিনি কোনো ছাড় দেননি। ব্যথার তোয়াক্কা না করে পুরো সময় পায়ে দাঁড়িয়ে গান গেয়েছেন। ভক্তদের আস্বস্ত করে তিনি জানান, ‘ডাক্তার অনুমতি দিয়েছেন বলেই আমি আজ এখানে। আপনাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই।’ তবে সাবধানতা হিসেবে কিছু অংশে তাকে সিংহাসনের মতো একটি বিশেষ আসনে করে স্টেডিয়াম ঘোরানো হয়।


​এবারের কনসার্টে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’। কোরিয়ান লোকসংগীতের মেলোডির সঙ্গে আধুনিক পপ ও র‍্যাপের এক অসাধারণ ফিউশন এই অ্যালবামে ফুটিয়ে তোলা হয়েছে। কনসার্টের সেটলিস্টে ২৩টি গান রাখা হয়েছিল। ‘মাইক ড্রপ’, ‘রান বিটিএস’ এবং ‘হুলিগান’ এর মতো ধামাকা গানগুলোর সময় আগুনের ফোয়ারা ও লেজার লাইটে পুরো স্টেডিয়াম এক মায়াবী রূপ নেয়। এবার তাদের সিগনেচার নাচের মুদ্রার চেয়ে দর্শকদের মাতিয়ে রাখার দিকেই তারা বেশি মনোযোগ দিয়েছেন।

​অর্থনৈতিক দিক থেকেও এই ট্যুর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিটিএস এর এই ৮৫ দিনের সফর আয়ের দিক থেকে টেইলর সুইফটের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। উদ্বোধনী রাতেই প্রায় ৪০ লাখ মানুষ অনলাইনে টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠানটি দেখেছেন। শুধুমাত্র অনলাইনেই আয় হয়েছে প্রায় ১৬৮ মিলিয়ন ডলার।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাত সদস্যই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। দীর্ঘ চার বছর পর সামরিক দায়িত্ব পালন শেষ করে আবার একসঙ্গে মঞ্চে দাঁড়াতে পেরে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিন এবং জাং কুক ভক্তদের উদ্দেশে বলেছেন, এটি তাদের জীবনের একটি অবিস্মরণীয় রাত। সবশেষে নতুন গান ‘ইনটু দ্য সান’ গেয়ে তারা রাতের সমাপ্তি টানেন।

​উল্লেখ্য, বিশ্বের ৩৪টি শহরে মোট ৮৫টি শো করার পরিকল্পনা রয়েছে তাদের। জুলাই মাসে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে তাদের পরবর্তী বড় ধামাকা দেখার অপেক্ষায় আছেন ইউরোপের ভক্তরা।

বিটিএসসংগীতকে-পপদক্ষিণ কোরিয়াআরিরাং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে