Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৪:১৫
শেয়ার করুন:
এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

দীর্ঘদিন পর নতুন ব্যান্ডের মাধ্যমে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এসআই টুটুল। কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর নতুন ব্যান্ডের নাম ‘এবি কিং’।

চার সদস্যের এই ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছে বিশেষ এক যোগসূত্র। ব্যান্ডটির প্রত্যেক সদস্যই কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্নেহ ও সান্নিধ্য পেয়েছেন। এসআই টুটুল ছিলেন আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিনের সহযাত্রী।

‘এবি কিং’-এর সদস্যরা হলেন— নাফিজ আল আমিন (ড্রামস ও ভোকাল), ইফতেখার ইফতি (লিড গিটার ও ভোকাল), আকাশ আহসান (বেস ও ভোকাল) এবং এসআই টুটুল (কিবোর্ড ও ভোকাল)। ব্যান্ডটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী।


আরও পড়ুন

তারকারা কে কোন পেশা-ব্যবসার সঙ্গে যুক্ত

২৯ আগস্ট ২০২৬


চলতি বছরের ১৬ আগস্ট, আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির যাত্রা শুরু হয়।

ব্যান্ড প্রতিষ্ঠার প্রসঙ্গে এসআই টুটুল বলেছেন, ‘আমাদের সকলের ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও স্টেজে গাইব আমরা।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরও কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা। এ কারণে এবি কিংয়ে আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেল থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব।’

ব্যান্ডটির প্রথম মঞ্চ পরিবেশনা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে প্রথমবারের মতো পারফর্ম করবে ‘এবি কিং’।

এ ছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্র সফরে ভার্জিনিয়া, নিউইয়র্কসহ দেশটির একাধিক অঙ্গরাজ্যে ব্যান্ডটির শো করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সদস্যরা।


এস আই টুটুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে