Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গান

‘খালেদা জিয়ার জন্য গান বানিয়েছিলাম ভালোবাসা আর শ্রদ্ধা থেকে’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:০০
‘খালেদা জিয়ার জন্য গান বানিয়েছিলাম ভালোবাসা আর শ্রদ্ধা থেকে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উৎসর্গ করে তৈরি ‘আমার জন্য কেঁদোনা বাংলাদেশ’ গানের নেপথ্য গল্প তুলে ধরেছেন এক সংগীতশিল্পী। তিনি জানিয়েছেন, তার মুক্তিযোদ্ধা মামার আবেগ ও অনুরোধ থেকেই গানটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

আজ বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার সবচেয়ে ছোট মামা মোসাদ্দেক আযম সিদ্দিকী খালেদ। ১৮ বছর বয়সে অংশ নেন মুক্তিযুদ্ধে। ঢাকা এলিফ্যান্ট রোডে বেড়ে ওঠা ছোট মামা সবসময়ই ছিলেন রাজনীতি-সচেতন, ব্যক্তিজীবনে ব্যবসায়ী। তিনি দ্ব্যর্থহীনভাবেই দাবি করেন, বেতারে শহীদ জিয়ার স্বাধীনতার ডাক শুনেই তিনি ঘর ছেড়ে অংশ নেন মুক্তিযুদ্ধে।’
তিনি জানান, ২০২৩ সালে তার মামা তাকে খুঁজছিলেন এবং একটি বিশেষ বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “ছোট মামা আমাকে একটি গান সাজেস্ট করলেন, জুলি কভিংটনের গাওয়া ‘ডোন্ট ক্রাই ফর মি আর্জেন্টিনা’। পরে মাদোনা ‘এভিটা’ সিনেমায় গানটি গেয়েছেন। গানটি শুনে আমার বুকের ভেতর তোলপাড় শুরু হলো।”

আরও পড়ুন

বিশ্বকাপে আসিফ নজরুলের প্রিয় দল ইরান, যা বললেন শাওন

২৪ জুন ২০২৬

পোস্টে তিনি উল্লেখ করেন, সে সময় খালেদা জিয়া কারাবন্দি ছিলেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল। এ প্রসঙ্গে তার মামার বক্তব্য তুলে ধরে তিনি লিখেছেন, “মামা খুব আবেগাপ্লুত হয়ে বললেন, ‘যদি পারতাম আমার বাকি হায়াতটা উনাকে দিয়ে যেতাম। এই দেশটা বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়াকে লাগবেই। তুই এমন একটা গান তৈরি কর ম্যাডামের জন্য।’”

এরপর সেই অনুপ্রেরণা থেকেই গান তৈরির কাজ শুরু হয়। তিনি লিখেছেন, ‘‘গীতিকার আহমেদ রিজভী ভাই এবং কম্পোজার জাবেদ আহমেদ কিসলুকে নিয়ে বেগম জিয়ার ওপর তৈরি করলাম ‘আমার জন্য কেঁদোনা বাংলাদেশ।’

গানটি প্রকাশের সময় নানা বাধার মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। তার ভাষ্য, “ফ্যাসিস্ট সরকার এসব গান সহ্য করেনি, আমরাও থেমে থাকিনি। গান তৈরি করেছি ম্যাডামকে ভালোবেসে, শ্রদ্ধা জানিয়ে।

আসিফ আকবরগায়ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise