Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

হাসির মানুষ হারাল কোথায়

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১
হাসির মানুষ হারাল কোথায়

দিলদার, হাসমত, টেলি সামাদ, মনিরা মিঠু, ফারুক আহমেদ ও রবিউলের মতো অভিনয়শিল্পীরা চলচ্চিত্র দর্শকের মনে হাসির খোরাক জুগিয়েছেন

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের শুরু থেকেই বিশেষ অভিনেতারা জোগাতেন হাসির খোরাক। কমেডিয়ান হিসেবেই নামডাক ছিল তাদের। ধীরে ধীরে এমন অভিনেতাদের উপস্থিতি ম্লান হয়ে যাচ্ছে। লিখেছেন স্বর্ণা রায়

একসময় কৌতুক ছিল বাংলাদেশি চলচ্চিত্রের স্বাভাবিক অংশ। সেটি আলাদা কোনো ‘কমেডি দৃশ্য’ হিসেবে হাজির হতো না। গল্পের মধ্যেই থাকত পরিবার, বন্ধু, ভাই-বোন, প্রতিবেশী কিংবা আড্ডার মানুষ হিসেবে। সেই সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় তৈরি হতো হাসির মুহূর্ত। একজন কৌতুক অভিনেতা তাই শুধু দর্শককে হাসানোর দায়িত্ব নিতেন না; কাহিনির ভারসাম্যও অনেক সময় তারই কাঁধে থাকত।

এই ধারার অন্যতম বড় নাম দিলদার। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’সহ প্রচুর চলচ্চিত্রে তার অভিনীত চরিত্র দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। শুধু সংলাপ নয়; শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি ও নিজস্ব অভিনয়ভঙ্গিই ছিল তার শক্তি। এমনকি একসময় তাকে কেন্দ্রীয় চরিত্র করে ‘আব্দুল্লাহ’ চলচ্চিত্রও নির্মিত হয়। ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রের জন্য কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বাংলা চলচ্চিত্রের শুরুর সময় থেকেই এই ধারার সুপরিচিত দুই নাম হাবা হাসমত ও রবিউল। হাসমত ছিলেন নির্মাতাও। তবু তার নাম আসতেই কমেডি চরিত্রে অভিনয়গুলো মনে পড়ে যায়। সাদাকালো থেকে রঙিন, চলচ্চিত্রের বিবর্তনে ‘নীল আকাশের নিচে’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’সহ শতাধিক চলচ্চিত্রে তার অভিনয় দর্শককে হাস্যরস দেওয়ার পাশাপাশি মুগ্ধও করেছে। অন্যদিকে, সহজ-সরল হাসির মানুষের ভূমিকায় রবিউলও অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। যার মধ্যে ষাটের দশকের ‘আকাশ আর মাটি’ থেকে শুরু করে সত্তর ও আশির দশকের ‘গুন্ডা’ ও ‘ছুটির ঘণ্টা’ও রয়েছে।

এই সময়ের আরেক পরিচিত নাম সাইফুদ্দিন। ‘মুখ ও মুখোশ’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা এই অভিনেতা কখনো পরিবারের সদস্য, কখনো বন্ধু, কখনো সাধারণ কোনো মানুষের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের বিশেষত্ব ছিল স্বাভাবিকতা। আলাদা করে হাসানোর চেষ্টা না করেও চরিত্রের আচরণ ও সংলাপ থেকেই তৈরি হতো হাসির আবহ।

একজন কৌতুক অভিনেতা শুধু দর্শককে হাসানোর দায়িত্ব নিতেন না কাহিনির ভারসাম্যও অনেক সময় তারই কাঁধে থাকত

আর টেলি সামাদের সেই চেনা হাসি! ‘পায়ে চলার পথ’ দিয়ে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া এই অভিনেতা পরে ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘অশিক্ষিত’, ‘কথা দিলাম’, ‘সখিনার যুদ্ধ’সহ প্রচুর চলচ্চিত্রে কখনো ছিলেন সরাসরি কৌতুকের কেন্দ্র, কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র। দ্রুত সংলাপ বলা, মুখভঙ্গি, শরীরী অভিনয় এবং নিজস্ব কথনভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। এমনকি তাকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে ১৯৮০ সালে ‘দিলদার আলী’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন কাজী হায়াৎ।

ফারুক আহমেদের অভিনয়ের ক্ষেত্রটিও ছিল কিছুটা ভিন্ন। হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠা এই অভিনেতা চরিত্রের মধ্যে হাস্যরসের পাশাপাশি মানবিকতাও নিয়ে এসেছেন। ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’সহ বিভিন্ন চলচ্চিত্রে সাধারণ মানুষ, পরিবারের সদস্য কিংবা অদ্ভুত স্বভাবের চরিত্রে তার উপস্থিতি কাহিনিকে দিয়েছে আলাদা মাত্রা। তার অভিনয়ে কৌতুক শুধু হাসানোর জন্য আসেনি; চরিত্রের নিজস্ব জীবন থেকেই তা তৈরি হয়েছে।

একইভাবে মনিরা মিঠুর মতো অভিনয়শিল্পীরাও বাংলা নাটক ও চলচ্চিত্রে পার্শ্বচরিত্রকে প্রাণবন্ত করেছেন। মা, ভাবি, পরিবারের সদস্য কিংবা সমাজের পরিচিত নানা চরিত্রে তার অভিনয়ে হাস্যরসের সঙ্গে মিশেছে জীবনঘনিষ্ঠতা। বিশেষ করে হুমায়ূন আহমেদের নির্মাণে পরিবার, আত্মীয়তা, বন্ধুত্ব ও দৈনন্দিন সম্পর্কের ভেতর যে স্বাভাবিক হাস্যরস তৈরি হতো, মনিরা মিঠুর মতো শিল্পীরা সেই আবহকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন।

 

সেই চরিত্রগুলো আজ কোথায়

‘বিয়ের ফুল’, ‘রং নাম্বার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক মতিন রহমান মনে করেন, এর উত্তর শুধু নির্মাতাদের সিদ্ধান্তের মধ্যে খুঁজলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর সঙ্গে বদলে যাওয়া দর্শকমানসও জড়িয়ে আছে। তিনি বললেন, ‘দর্শকের মানসিক ক্রিয়ার ভেতরে হাসিটা নেই। সেজন্যই চরিত্রে হাসি আসে না, সেটি আলাদা কথা। কিন্তু মানুষ তো হাসিটাই দেখতে পছন্দ করছে না। কেননা, আমরা নিজেরাই হাসতে জানি না।’

তার মতে, চলচ্চিত্রে হাসির চরিত্র কমে যাওয়ার সঙ্গে সমাজের পরিবর্তনও যুক্ত। মানুষ যে পরিবেশে বাস করে, যে বাস্তবতার মধ্য দিয়ে যায়, তার প্রভাব বিনোদনের পছন্দেও পড়ে। দর্শকের জীবনে যখন হাসি-আনন্দের স্বাভাবিক জায়গা সংকুচিত হয়, তখন চলচ্চিত্রেও এর প্রতিফলন দেখা যায়।

আমাদের দেশে সাংস্কৃতিক অবক্ষয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণেও চলচ্চিত্রে বহুমুখী চরিত্রের অভাব তৈরি হয়েছে

মতিন রহমানের মতে, বদলে যাওয়া গল্পের কাঠামোও এর বড় কারণ। তিনি বললেন, ‘পরিবার না থাকলে হাসি হয় না, বন্ধু না থাকলে হাসি হয় না। আড্ডা না থাকলে হাসি হয় না।’ একসময় বাংলা চলচ্চিত্রের কাহিনিতে পরিবার ছিল গুরুত্বপূর্ণ। মা থাকতেন, বড় ভাবি থাকতেন, ভাই-বোন থাকতেন, বন্ধুরা থাকতেন। এসব সম্পর্কের মধ্যেই তৈরি হতো নানা পরিস্থিতি। আর সেই পরিস্থিতি থেকেই জন্ম নিত কৌতুক। এখন অনেক চলচ্চিত্রের কাহিনিই কেন্দ্রীয় চরিত্রনির্ভর। নায়কই কাহিনির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর কেন্দ্র হয়ে উঠছেন। ফলে সেই কাহিনিতে আলাদা একজন কৌতুক চরিত্রের জন্য প্রয়োজনীয় জায়গাই তৈরি হচ্ছে না।

মতিন রহমান মনে করেন, এখানে অভিনেতার সংকটের চেয়েও বড় হয়ে উঠছে চরিত্রের সংকট। তার ভাষ্য, ‘বাংলাদেশে অভিনয়শিল্পীর অভাব নেই। অনেক শিল্পীই ভালো কাজ করছেন। কিন্তু গল্পে তাদের জন্য জায়গা তৈরি হচ্ছে না। আগে একজন কৌতুক অভিনেতা হয়তো পিয়নের চরিত্র করতেন; কখনো চাকর, কখনো বড় ভাই, কখনো বন্ধুর ভূমিকায় থাকতেন। চরিত্রটি হয়তো গল্পের কেন্দ্রীয় ছিল না, কিন্তু গল্পের আবহ তৈরিতে তার ভূমিকা ছিল।’

অন্যদিকে অভিনেতা ফারুক আহমেদ মনে করেন, ‘শুধু হাস্যরস অভিনেতা নয়, এখনকার চলচ্চিত্র জুড়ে সব ধরনের চরিত্রেরই দ্বৈততা তৈরি হয়েছে। এ ছাড়া আমাদের দেশে সাংস্কৃতিক অবক্ষয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণেও চলচ্চিত্রে বহুমুখী চরিত্রের অভাব তৈরি হয়েছে। তা ছাড়া ভালো চিত্রনাট্যকারেরও অভাব রয়েছে।’

 

হাসিখোরাককমেডি দৃশ্যকৌতুকবেদের মেয়ে জোসনাবিক্ষোভস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন