বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের শুরু থেকেই বিশেষ অভিনেতারা জোগাতেন হাসির খোরাক। কমেডিয়ান হিসেবেই নামডাক ছিল তাদের। ধীরে ধীরে এমন অভিনেতাদের উপস্থিতি ম্লান হয়ে যাচ্ছে। লিখেছেন স্বর্ণা রায়
একসময় কৌতুক ছিল বাংলাদেশি চলচ্চিত্রের স্বাভাবিক অংশ। সেটি আলাদা কোনো ‘কমেডি দৃশ্য’ হিসেবে হাজির হতো না। গল্পের মধ্যেই থাকত পরিবার, বন্ধু, ভাই-বোন, প্রতিবেশী কিংবা আড্ডার মানুষ হিসেবে। সেই সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় তৈরি হতো হাসির মুহূর্ত। একজন কৌতুক অভিনেতা তাই শুধু দর্শ...