Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

যেভাবে ঢালিউডে শুরু হয়েছিল মার্শাল আর্ট সিনেমার ধারা

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫
শেয়ার করুন:
যেভাবে ঢালিউডে শুরু হয়েছিল মার্শাল আর্ট সিনেমার ধারা

সোহেল রানা, জাহাঙ্গীর আলম ও রুবেল

বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্ট তথা কুংফু-কারাতেকে জনপ্রিয় করেছিলেন ব্রুস লি। আর এ দেশে চিত্রনায়ক রুবেল ও ওস্তাদ জাহাঙ্গীর আলমের হাত ধরেই তৈরি হয়েছিল মার্শাল আর্টনির্ভর সিনেমার আলাদা দর্শকশ্রেণি। ব্রুস লির জন্মদিন (২৭ নভেম্বর) উপলক্ষে এই ঘরানার সিনেমাগুলোর দিকে নজর দিয়েছেন মীর রাকিব হাসান

 

আশির দশকে যখন বিশ্ব জুড়ে মার্শাল আর্টনির্ভর সিনেমা ব্যাপক জনপ্রিয় হতে থাকে, তখন সেই ধারাকে বাংলা চলচ্চিত্রে নিয়ে আসার উদ্যোগ নেন চিত্রনায়ক সোহেল রানা। ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে নির্মাণ করেন ‘শরীফ বাদমাশ’; সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর নির্মাণ করেন ‘রক্তের বন্দী’। শহীদুল ইসলাম খোকনের সিনেমাটি ব্যবসাসফল হয়নি। তবে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। এরপর ছোট ভাই মাসুম পারভেজ রুবেলকে নিয়ে শুরু করেন ‘লড়াকু’। পরিচালনার দায়িত্ব দেন শহীদুল ইসলাম খোকনকেই। রুবেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নায়কের মতোই মার্শাল আর্ট জানা একজন খলনায়কের প্রয়োজন হয়েছিল। ড্যানি সিডাককে সুযোগ দেওয়া হয়। সিনেমাটিতে রুবেল-ড্যানি সিডাকের মার্শাল আর্ট দর্শক পছন্দ করেছিল। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্টের নতুন অধ্যায় তৈরি করে। জাহাঙ্গীর আলমের প্রশিক্ষণ, নায়ক রুবেলের কারাতে দক্ষতা এবং খোকনের নির্মাণশৈলী— সব মিলিয়ে সিনেমা সুপারহিট। এরপর এই ধারাকে আরও এগিয়ে নেয় ‘বজ্রমুষ্টি’। চীনা উপকথার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটি মার্শাল আর্টের লড়াইকে বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা দেয়। পরে এক একে ‘বীরপুরুষ’, ‘মারকশা’সহ বিভিন্ন সিনেমাতেও মার্শাল আর্টের প্রয়োগ দেখা যায়। শুধু এ ঘরানার সিনেমাই নয়; সোহেল রানার প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মস এই ধারার নায়ক তৈরিতেও ভূমিকা রেখেছে। রুবেলের পর ইলিয়াস কোবরাকে নিয়ে আসেন সোহেল রানা। রুবেলের আবিষ্কার আলেকজান্ডার বো।

 

যাত্রা শুরু

বাংলাদেশে মার্শাল আর্টকে পরিচিত করার ক্ষেত্রে ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। কক্সবাজারের উখিয়ায় জন্ম নেওয়া এই প্রশিক্ষক ছোটবেলায় আত্মীয় সূত্রে বার্মায় যাতায়াতের সময় সেখানে অন্যদের মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতে দেখে আগ্রহী হন। পরে সেখানকার এক ওস্তাদের কাছে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এই বিদ্যা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। ১৯৭১ সালে কক্সবাজার কলেজে ক্লাব গড়ে তোলেন। ১৯৭৪ সালে চট্টগ্রামে খোলেন আরেকটি ক্লাব। চট্টগ্রাম স্টেডিয়ামে মার্শাল আর্টের প্রদর্শনীও করেন। ১৯৭৯ সালে হন বাংলাদেশের জাতীয় প্রশিক্ষক। জাহাঙ্গীর আলম বললেন, ‘আমার আগে দেশে শুধু জুডো ছিল। আমি চেয়েছিলাম, মানুষ মার্শাল আর্ট জানুক, শিখুক।’ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার সময় তার কাছ থেকেই চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পান জাহাঙ্গীর। তিনি বললেন, ‘তখন চীনা ও ইংরেজি সিনেমার মারামারির দৃশ্য দর্শকের কাছে বেশ জনপ্রিয়। আমাদের মনে হয়েছিল, বাংলা চলচ্চিত্রেও এমন দৃশ্য থাকলে দর্শকের আগ্রহ তৈরি হবে।’

 

জ্যাকি চ্যানকে আমি অনুসরণ করতাম। তিনি কখনো স্টান্ট ব্যবহার করতেন না। আমিও কখনো স্টান্ট ব্যবহার করিনি। মৃত্যুর মুখ থেকে অনেকবার ফিরে এসেছি।

 

 

রুবেলের উত্থান

মার্শাল আর্টের প্রতি রুবেলের ভালোবাসার শুরু চলচ্চিত্রে আসার অনেক আগে। কলেজজীবনেই কারাতে শিখতেন। মধুমিতা হলে ‘চায়নিজ বক্সার’ সিনেমা দেখে কারাতে শিখতে উৎসাহ পেয়েছিলেন। নায়ক হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তখন। পরে বড় ভাই সোহেল রানার উৎসাহে চলচ্চিত্রে আসেন। রুবেল বললেন, ‘শুরুতেই ভাইয়া বলেছেন, চলচ্চিত্রের ভালো অভিনেতা হতে হলে বিশেষ কিছু গুণ থাকতে হয় এবং সেটিকে প্রতিনিয়ত ঝালাই করতে হয়।’ রুবেলের সেই বিশেষ গুণ মার্শাল আর্ট। রুবেল বললেন, ‘মার্শাল আর্টের সৌন্দর্য ও আবেদন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল সীমিত। ব্রুস লির হাত ধরেই বিষয়টি বিশ্বব্যাপী পরিচিতি পায়। এরপর জ্যাকি চ্যান, জেট লি, ডনি ইয়েন ও টনি জার মতো শিল্পীরা এই ধারাকে আরও সমৃদ্ধ করেছেন। আমরা চেষ্টা করেছি এখানে এ ধারা চালু করতে। জ্যাকি চ্যানকে আমি অনুসরণ করতাম। তিনি কখনো স্টান্ট ব্যবহার করতেন না। আমিও কখনো স্টান্ট ব্যবহার করিনি। শুটিং করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে অনেকবার ফিরে এসেছি।’

আরও পড়ুন

মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে বাদ সামিরা খান মাহি

২৫ নভেম্বর ২০২৬

জাহাঙ্গীর আলমের কাছেই প্রশিক্ষণ নেন রুবেল। এই দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে অন্য নায়কদের থেকে আলাদা করে তোলেন। ‘লড়াকু’ সিনেমার সাফল্য তার এই পরিচিতিকে আরও শক্তিশালী করে।

প্রশিক্ষণের গুরুত্ব বোঝাতে জাহাঙ্গীর আলম বললেন, ‘আমি আর রুবেল ডামি ব্যবহার করি না। যারা মার্শাল আর্ট জানে, তাদের ফাইটের ধরনই আলাদা। জ্যাকি চ্যান বা ব্রুস লির সিনেমা দেখলেও বুঝবেন, তাদের ফর্ম আলাদা। তারা প্র্যাকটিক্যালি জানে বিষয়টি।’

রুবেল ছাড়াও ইলিয়াস কোবরা, আলেকজান্ডার বো, মিশা সওদাগরসহ অনেক শিল্পী জাহাঙ্গীর আলমের কাছে প্রশিক্ষণ নিয়েছেন।


১৯৮২ সা‌লে চিত্রনায়ক রুবেল ও মার্শাল আর্ট ওস্তাদ জাহাঙ্গীর আলম ১৯৮২ সা‌লে চিত্রনায়ক রুবেল ও মার্শাল আর্ট ওস্তাদ জাহাঙ্গীর আলম

মার্শাল আর্টনির্ভর সিনেমা

১৯৮১ সালে জাহাঙ্গীর আলম প্রযোজনা করেন ‘মার্শাল হিরো’। পরে ‘মাস্টার সামুরাই’ সিনেমায় নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘কারাতে মাস্টার’, ‘কুংফু কন্যা’, ‘শয়তান সেনা’, ‘টক্কর’, ‘সাহসী সন্তান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত হন। ৩২টি সিনেমা প্রযোজনা করেছেন এবং অভিনয় করেছেন প্রায় ২০০ সিনেমায়। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ২০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেলও। ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। দুজনের ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমাতেই কুংফু-কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। রুবেল পরিচালিত ‘বিচ্ছু বাহিনী’ সিনেমাকে এই ধারার সবচেয়ে সফল সিনেমা বলা যায়। রুবেল বললেন, “‘বিচ্ছু বাহিনী’র মতো সিনেমা বারবার নির্মাণ করা সম্ভব নয়। আরেকটি ঘটনা মনে পড়ে। ভাইয়া হয়তো বুঝে উঠতে পারেননি ‘লড়াকু’ এতটা হিট হবে। যে কারণে সিনেমাটা সাদাকালো করা হয়েছিল। এরপর ‘বীরপুরুষ’ করেছি। এটিও দর্শক খুব ভালোভাবে নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, বাংলা সিনেমায় আমরা মার্শাল আর্টের ট্রেন্ড চালু করব। দীর্ঘ ২০ বছর আমি সিনেমায় ছিলাম। কখনো আমার অবস্থান থেকে সরে আসিনি।”

 

এখন কেমন

রুবেলের আফসোস, তাদের পরে এই ধারাকে ধরে রাখার মতো উদ্যোগ দেখা যায়নি। তিনি বললেন, ‘মার্শাল আর্টের জন্য আলাদা অনুশীলন দরকার। শুধু একজন ফাইটার দিয়ে মারামারির দৃশ্য করানো আর একজন দক্ষ মার্শাল আর্টশিল্পী দিয়ে সেটি করানো এক বিষয় নয়। পার্থক্য আছে।’ হংকং, কোরিয়া কিংবা চীনের চলচ্চিত্রে মার্শাল আর্ট ধারার নানা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। বাংলাদেশে সেই জায়গায় নতুন কাজ হচ্ছে না বলে মনে করেন রুবেল। তার আহ্বান, ‘কেউ যদি মনে করে, মার্শাল আর্ট শিখে চলচ্চিত্রে কাজ করবে, আমি তাকে সহযোগিতা করতে প্রস্তুত। আমি চাই, আমাদের পরবর্তী প্রজন্ম আসুক।’

জাহাঙ্গীর আলমও মনে করেন, মার্শাল আর্টের সিনেমায় প্রশিক্ষিত শিল্পীর বিকল্প নেই। শুধু ক্যামেরার কারসাজি দিয়ে বিশ্বাসযোগ্য লড়াই তৈরি করা সম্ভব নয়। বাস্তব প্রশিক্ষণ থাকলে পর্দার লড়াইয়ের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা— দুটোই বাড়ে।

 

ঢালিউডব্রুস লিমার্শাল আর্টচিত্রনায়ক রুবেলওস্তাদ জাহাঙ্গীর আলমস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও