বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্ট তথা কুংফু-কারাতেকে জনপ্রিয় করেছিলেন ব্রুস লি। আর এ দেশে চিত্রনায়ক রুবেল ও ওস্তাদ জাহাঙ্গীর আলমের হাত ধরেই তৈরি হয়েছিল মার্শাল আর্টনির্ভর সিনেমার আলাদা দর্শকশ্রেণি। ব্রুস লির জন্মদিন (২৭ নভেম্বর) উপলক্ষে এই ঘরানার সিনেমাগুলোর দিকে নজর দিয়েছেন মীর রাকিব হাসান
আশির দশকে যখন বিশ্ব জুড়ে মার্শাল আর্টনির্ভর সিনেমা ব্যাপক জনপ্রিয় হতে থাকে, তখন সেই ধারাকে বাংলা চলচ্চিত্রে নিয়ে আসার উদ্যোগ নেন চিত্রনায়ক সোহেল রানা। ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে নির্মাণ করেন ‘শরীফ বাদমাশ’...