ঘটনা সত্য
বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
তাইওয়ানের কাওসিয়ুং শহরে আগামী ১৯/ ২১ ও ২২ নভেম্বর তিনটি কনসার্টে অংশ নেবে বিটিএস। কিন্তু কে:পপ ব্যান্ডটির পরিবেশনা উপভোগের জন্য টিকিট পাওয়া সত্যিই কঠিন। তাই প্রেমের দেবতার দ্বারস্থ হলেন তাইওয়ানিজ ভক্তরা" তাদের বিশ্বাস দেবতা ইউয়ে লাও:এর আশীর্বাদে মিলে যেতে পারে কাঙ্ক্ষিত টিকিট। তাইপের ব্যাংকা লংশান মন্দিরে প্রার্থনা করাই সবচেয়ে কার্যকর উপায় বলে ভেবে নিয়েছে একদল বিটিএস:ভক্ত। কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রবণতা শুরু হয়। তাইওয়ানের কে:পপ ভক্তদের আশা ইউয়ে লাও কাঙ্ক্ষিত কনসার্টের টিকিট পাওয়ার পথ তৈরি করে দেবেন। সর্বশেষ ২০১৮ সালে তাইওয়ানে সংগীত পরিবেশন করেছিল বিটিএস।






