মুক্তি পাচ্ছে ‘শেকড়’
বিনোদন প্রতিবেদক

‘শেকড়’ সিনেমার দৃশ্য- ইমেশন ক্রিয়েটার
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’। মানুষ, মাটি, শিকড়, পরিবার, স্মৃতি, পরিচয়, ভালোবাসা ও জন্মভূমির প্রতি নাড়ির টানকে কেন্দ্র করে এর গল্প। আগামী ৩১ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শেকড়’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
আগামী ৯ আগস্ট কানাডার চারটি শহরে মুক্তি পাবে ‘শেকড়’। দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সিনেমাটির স্প্যানিশ ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি পাবে। অভিনয়ে দিলারা জামান, এফ এস নাঈম, আইশা খান, সমু চৌধুরী। সংগীত পরিচালনায় রোকন ইমন।




