Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

নতুন গানের ডালি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫১
শেয়ার করুন:
নতুন গানের ডালি

ঐশী, প্রিন্স মাহমুদ ও লিজা

ঈদ উপলক্ষে নতুন গানের ডালি নিয়ে হাজির হচ্ছেন দেশের সংগীতশিল্পীরা। এর মধ্যে রয়েছে একক, দ্বৈত ও ব্যান্ড ঘরানার গান। টানা ৩১ বছর ধরে ঈদে নতুন গান প্রকাশ করে আসছেন সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এবার তিনি উপহার দিচ্ছেন ‘জোছনা’। এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ড তারকা তানজির তুহিন। ‘ডোডোর গল্প’ সিনেমার জন্য তৈরি করা গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক, সংগীতায়োজনে শাকের রেজা। গানটি আসছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

ঈদ উপলক্ষে নতুন একক ও দ্বৈত গান গেয়েছেন ইমরান মাহমুদুল। ‘মন বুঝলা না’ শিরোনামের একক গানটির কথা ও সুর গুঞ্জন চৌধুরীর। সংগীতায়োজনে ইমরান নিজেই। গানটি প্রকাশ হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এ ছাড়া দোলাকে নিয়ে ইমরানের দ্বৈত কণ্ঠের গান আসবে ক্যাপিটাল মিউজিক লাউঞ্জ ইউটিউব চ্যানেলে।

‘নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গানে ঐশীর পাশাপাশি আছেন ব্ল্যাক জ্যাং। এটি প্রকাশ হবে ঐশীর ইউটিউব চ্যানেলে।

‘গোধূলি লগন’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন সানিয়া সুলতানা লিজা। অন্যদিকে তার সঙ্গে ‘তোমার রোদেলা আকাশে’ গানে কণ্ঠ দিয়েছেন অনিক।

অবন্তী সিঁথি ও অমিত দে ‘প্রেম’ শিরোনামের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। শাহান কবন্ধের লেখা গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এটি প্রকাশিত হয়েছে টিঅ্যান্ডটি কনসালট্যান্সি লন্ডনের ইউটিউব চ্যানেলে।

কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘প্রেমকাহিনি’ গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও কোনাল। প্রথমবার দ্বৈত গান গেয়েছেন মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলা। ‘কান পেতে শোন’ শিরোনামের গানটি লিখেছেন মামুন আফনান রুমি। গানচিল মিউজিক থেকে প্রকাশ হচ্ছে জিসান খান শুভর নতুন গান ‘মন বুঝি না’। এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান।

উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবার গায়ক পরিচয়ে হাজির হচ্ছেন। কিশোর কুমারের জনপ্রিয় গান ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘আজ এই দিনটাকে’ নতুন আঙ্গিকে আনছেন তিনি। সংগীতায়োজনে মীর মাসুম ও রানা আখন্দ। এগুলো প্রকাশ হবে ‘ফ্যান্টম ক্রিয়েশন’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে আসছে ‘কই রইলা রে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কায়া ও মুজা। বালামের নিজের ইউটিউব চ্যানেলে আসছে তার গাওয়া ‘মাওলা’ গানের মিউজিক ভিডিও। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে নুসরাত ফারিয়ার গাওয়া ‘লোকে বলে’ প্রকাশ হচ্ছে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে। আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী শিল্পী রুবাইয়াত জাহানের ‘রূপসী শ্রীমঙ্গল’ প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনে।

ডালিসংগীতশিল্পীপ্রিন্স মাহমুদডোডোর গল্পমন বুঝলা নারঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য