৪৬ বছর পর
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অনিল কাপুর
বলিউড অভিনেতা অনিল কাপুর ৪৬ বছর পর তেলুগু সিনেমায় ফিরছেন। ভারতের হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং শুরু করেছেন তিনি। এতে ৬৯ বছর বয়সী এই তারকাকে দেখা যাবে ভারতের নারকোটিকস ব্যুরোর প্রধান রঘুবীর রাঠোর চরিত্রে। ষাটের দশকের আফিম বাণিজ্যের পটভূমিতে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে থাকছেন জুনিয়র এনটিআর। পরিচালনায় প্রশান্ত নীল। ২০২৭ সালের ১১ জুন মুক্তি পাবে এটি। ১৯৮০ সালে বাপু পরিচালিত ‘ভামসা বৃক্ষম’-এর মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় অনিল কাপুরের। এতে প্রথমবারের মতো নায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি।




