বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুর। তার এবং তার স্ত্রী সুনীতা কাপুরের দাম্পত্য জীবন বিনোদন জগতের অন্যতম সেরা দৃষ্টান্ত। কয়েক দশক ধরে একসঙ্গে থাকলেও তাদের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে নিজের বিবাহিত জীবন নিয়ে চমকপ্রদ ও এক মজার তথ্য প্রকাশ করেছেন এই তারকা।‘ইন্ডিয়াস টপ ১%’ রিয়্যালিটি শো সঞ্চালনার সময় অনিল কাপুর জানালেন, বিয়ের পর তাদের হানিমুনে তিনি নিজে যেতে পারেননি, বরং স্ত্রী সুনীতা একাই হানিমুন কাটাতে চলে গিয়েছিলেন।স্মৃতিচারণ করে অনিল বললেন, ‘একাকী ভ্রমণ নিয়ে কথা বলত...