Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

‘ধুরন্ধর ২’ ফিরিয়ে দিয়েছিলেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩
‘ধুরন্ধর ২’ ফিরিয়ে দিয়েছিলেন অনিল কাপুর

অনিল কাপুর

​বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে দেওয়া ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। রণবীর সিং, অক্ষয় খান্না ও আর মাধবনের মতো একঝাঁক তারকার ভিড়ে এই সিনেমায় থাকার কথা ছিল অনিল কাপুরেরও। কিন্তু অনিল নিজেই জানালেন, একপ্রকার আক্ষেপ নিয়েই তাকে এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে।

পরিচালক আদিত্য ধর যখন অনিল কাপুরকে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রের জন্য অনুরোধ করেন, তখন অনিল অন্য একটি প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল জানান, ‘আদিত্য আমার কাছে এসেছিলেন। কিন্তু আমি তখন অন্য একজনকে কথা দিয়ে ফেলেছিলাম। নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙা আমার ডিকশনারিতে নেই। কাজটা করতে না পারাটা আমারই লোকসান, কিন্তু প্রফেশনালিজমের কাছে আমি আপস করতে পারিনি।’


আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’। করাচির লিয়ারি শহরের গ্যাং ওয়ার থেকে শুরু করে ২৬/১১ হামলার প্রেক্ষাপটে তৈরি এই স্পাই থ্রিলারটি ২০২৬ সালের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে। অনিল কাপুর না থাকলেও রণবীর সিং এবং অর্জুন রামপালের ধুন্ধুমার অ্যাকশন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বর্তমানে অনিল কাপুর তার নতুন সিনেমা ‘সুবেদার’ নিয়ে ব্যস্ত। সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে মানিয়ে নেওয়ার লড়াইয়ে থাকা এক সৈনিকের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। ‘ধুরন্ধর ২’ হাতছাড়া হলেও অনিল আশাবাদী যে ভবিষ্যতে আদিত্য ধরের সঙ্গে তার বড় কোনো প্রজেক্টে কাজ হবে।

সূত্র  হিন্দুস্তান টাইমস

অনিল কাপুরসিনেমাবলিউডধুরান্ধর ২
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise