Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

‘সুবেদার’ দেখে অনিল কাপুরের অভিনয়ে মুগ্ধ শাহরুখ খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:১১
‘সুবেদার’ দেখে অনিল কাপুরের অভিনয়ে মুগ্ধ শাহরুখ খান

অনিল কাপুর এবং শাহরুখ খান

​বয়স কেবলই একটা সংখ্যা বলিউডের এভারগ্রিন তারকা অনিল কাপুর যেন বারবার সেটাই প্রমাণ করছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সুবেদার’। আর এই সিনেমা দেখে মুগ্ধ হয়ে খোদ বলিউড বাদশা শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ প্রশংসা বার্তা শেয়ার করেছেন।
​
শনিবার এক্স এ শাহরুখ খান লিখেছেন, অনিল কাপুরের অভিনয় ছিল সংযত অথচ অত্যন্ত শক্তিশালী। তিনি আরও জানান যে, অনিল কাপুরের কাজের প্রতি যে ভালোবাসা ও ডেডিকেশন, তা যেকোনো শিল্পীর জন্যই অনুপ্রেরণা। সিনেমার টানটান উত্তেজনা আর অ্যাকশন দৃশ্যগুলোও যে কিং খানের মন জয় করেছে, তা তার টুইটেই স্পষ্ট।
​
শাহরুখ কেবল অনিল কাপুরের প্রশংসা করে ক্ষান্ত হননি, বরং রাধিকা মদন, সৌরভ শুক্লা এবং মোনা সিংদের মতো তারকাদের অভিনয়েরও প্রশংসা করেছেন। পরিচালক সুরেশ ত্রিবেণীকে অভিনন্দন জানিয়ে তিনি পুরো টিমের জন্য ভালোবাসা পাঠিয়েছেন।
​
সুবেদার সিনেমায় অনিল কাপুরকে দেখা গেছে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অর্জুন মৌর্য হিসেবে। মধ্যপ্রদেশের পটভূমিতে নির্মিত এই গল্পে দেখা যায়, একজন প্রাক্তন সৈনিক কীভাবে সমাজের দুর্নীতি আর অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিজের মেয়ের সাথে তার তিক্ত সম্পর্ককে জোড়া দেওয়ার চেষ্টা করেন।
​
ভক্তদের জন্য আরও বড় খবর হলো, শাহরুখ খান ও অনিল কাপুর খুব শীঘ্রই একসাথে বড় পর্দা কাঁপাতে আসছেন। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তাদের অ্যাকশন প্যাকড সিনেমা ‘কিং’। এই সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। তার আগেই অনিলের কাজের প্রতি শাহরুখের এই অকুণ্ঠ সমর্থন ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

সূত্রঃ নিউজ ১৮ 

শাহরুখ খানঅনিল কাপুরসিনেমাবলিউডকিং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise