Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শুধু অভিনয়ে পেয়ালা ভরছে না

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:২৬
শেয়ার করুন:
শুধু অভিনয়ে পেয়ালা ভরছে না

পার্বতী থিরুভোথু

‘নোটবুক’-এর স্কুলছাত্রী, ‘টেক অফ’-এর সামিরা, ‘উয়রে’র পল্লবী কিংবা ‘চার্লি’র টেসা— প্রতিটি চরিত্রেই আলাদা পার্বতীকে দেখা গেছে। কোনো চরিত্র তাকে জনপ্রিয়তা দিয়েছে, কোনোটি দিয়েছে পুরস্কার, আবার কোনোটি তাকে অভিনেত্রী হিসেবে আরও পরিণত করেছে। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করে মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পার্বতী থিরুভোথু। সিনেমার পাশাপাশি নারী শিল্পীদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সমান সুযোগ নিয়ে তার স্পষ্ট অবস্থান অন্যদের থেকে তাকে আলাদা করেছে।

এবার অভিনয়ের গণ্ডি  পেরিয়ে পরিচালনায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিজের পরিচালনায় আসার সিদ্ধান্ত সম্পর্কে পার্বতীর ভাষ্য, ‘শুধু অভিনয়ে এখন আর আমার পেয়ালা ভরছে না।’ অর্থাৎ মন ভরছে না।

পরিচালনায় আসার ভাবনাটি অবশ্য হঠাৎ তৈরি হয়নি। করোনা মহামারীর সময় দুজন লেখক একটি চিত্রনাট্য নিয়ে তার কাছে এসেছিলেন। প্রথমে পার্বতী ভেবেছিলেন, তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। পরে জানতে পারেন, তারা চান তিনিই সিনেমাটি পরিচালনা করুন।

প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন অভিনেত্রী। কারণ, পরিচালনা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। কিন্তু চিত্রনাট্য পড়ার পর ধীরে ধীরে আগ্রহ তৈরি হয়। এরপর কয়েক বছর ধরে সেই প্রকল্প নিয়ে কাজ করেছেন। পার্বতী বলেছেন, ‘পাঁচ বছরে আমি অনেক সিনেমা করতে পারতাম। কিন্তু এই একটি সিনেমার জন্য অপেক্ষা করেছি। আমার মনে হয়েছে, এটিই আমার প্রথম পরিচালনা হওয়া উচিত।’

অভিনয়েও ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে নিশাম বশীর পরিচালিত ‘আই, নোবডি’। এতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন পার্বতী। ৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর ২৫ আগস্ট জিওহটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাংলাদেশি দর্শকও সিনেমাটির প্রশংসা করছেন।

মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রাধামা দৃষ্টিয়া কুট্টাকার’এ প্রথমবার পুলিশের চরিত্রে দেখা যাবে আছে পার্বতীকে। বলিউডে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমাতেও আছেন। বিমানভিত্তিক রেসকিউ থ্রিলারটি পরিচালনা করছেন ‘চাক দে! ইন্ডিয়া’খ্যাত শিমিত আমিন।

এ ছাড়া অজিতপাল সিং পরিচালিত ‘স্টর্ম’ সিনেমাতেও অভিনয় করছেন পার্বতী। সিনেমাটি প্রযোজনা করছে হৃতিক রোশন ও ঈশান রোশনের এইচআরএক্স ফিল্মস।

 

নোটবুকস্কুলছাত্রীচার্লিউয়রেপেয়ালারঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য