পাইরেটেড কপি বাজারে
বিনোদন ডেস্ক

‘দি ওডিসি’র দৃশ্যে ম্যাট ডেমন ও জেন্ডায়া
ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’র উঁচুমানের পাইরেটেড কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার এক্সে পোস্ট করা ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে আড়াই ঘণ্টায় ২১ লাখের বেশি ভিউ হয়েছে। রোববার আরেকটি সংস্করণ প্রকাশ পেয়ে প্রায় ৫০ হাজার ভিউ পাওয়ার পর সরিয়ে দেওয়া হয়। সিনেমাটির পরিবেশনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এই ঘটনা ‘দি ওডিসি’র ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন না সংশ্লিষ্টরা। দ্বিতীয় সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২১ কোটি ৫০ লাখ ডলার আয় করে চলচ্চিত্র মোট আয় দাঁড়িয়েছে ৬৪ কোটি ডলার।




