মঞ্চে আসছে নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’
বিনোদন প্রতিবেদক

সংগৃহীত ছবি
এক প্রয়াত যাত্রাশিল্পীর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর একটি সাধারণ জানাজা। কিন্তু সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে মেয়েকে ধর্মীয় বিধান, সামাজিক নিষেধ ও ক্ষমতার অদৃশ্য দেয়ালের মুখোমুখি হতে হয়।
এমন গল্প নিয়ে নাট্যদল ‘চারণিক’ মঞ্চে আনছে নতুন প্রযোজনা ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’।
মাহফুজা হিলালীর লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। চারণিকের ষষ্ঠ প্রযোজনাটি আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়ন হবে।
নাটকটির মূল চরিত্রে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নাট্যকারের ভাষ্যে, শিল্পী ও বিশেষ করে নারী শিল্পীদের প্রতি সমাজের দীর্ঘদিনের বঞ্চনাই এ নাটকের মূল অনুসন্ধান।






