Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

অভিনয়ের টানে চাকরি ছেড়েছি : আরেফিন জিলানী

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২
শেয়ার করুন:
অভিনয়ের টানে চাকরি ছেড়েছি : আরেফিন জিলানী

আরেফিন জিলানী

‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘চক্র’, ‘ক্যাকটাস’-এর মতো সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আরেফিন জিলানী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

 

শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?

ওয়েব ফিল্মটিতে আমার অভিনীত সৌরভ চরিত্র নিয়ে অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করেছেন, প্রশংসায় ভাসিয়েছেন। সবচেয়ে ভালো লাগছে, দর্শক গল্পটির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। কোনো চরিত্র বা গল্পের সঙ্গে দর্শক নিজেদের অভিজ্ঞতা মেলাতে পারলে অভিনয়শিল্পী হিসেবে সেটি দারুণ প্রাপ্তি মনে হয়। আমার পরিবারের সদস্যরাও ওয়েব ফিল্মটি দেখেছেন। তাদেরও খুব ভালো লেগেছে।

 

সৌরভ চরিত্রটির মতো বাস্তবে কি আপনি চুপচাপ স্বভাবের?

ব্যক্তিজীবনে আমি এত শান্ত বা চুপচাপ নই। চরিত্রটির সঙ্গে আমার কিছু মানবিক বৈশিষ্ট্যের মিল থাকলেও ব্যক্তিত্বের জায়গায় বেশ পার্থক্য রয়েছে। এতে আমার সহশিল্পী আমিনা ইসলাম। এ ছাড়া অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, বিদুষী বর্ণিতা, পার্থ শেখ ও নাযাহ নাওয়ার।

 

আপনি একসময় রেডিওতে কাজ করেছেন, চাকরিও করেছেন। সব ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন কেন?

মা-বাবার ইচ্ছায় তাদের খুশি করতে চাকরিতে যোগ দিয়েছিলাম। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা সবসময়ই ছিল। ২০১৯ সালে প্রথম অভিনয় শুরু করি। এরপর করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর কাজ ছিল না। তখন প্রচণ্ড আর্থিক সংকটের মধ্য দিয়ে গিয়েছিলাম। একপর্যায়ে মা-বাবার চাপে চাকরিতে যোগ দিই। তবে অভিনয়ের নেশা ছাড়তে পারিনি। চাকরির পাশাপাশি টিভিসি-ওভিসিতে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু নির্মাতাদের সঙ্গে যোগাযোগের জন্য পর্যাপ্ত সময় দিতে পারছিলাম না। ফেসবুকে দেখতাম, আমার সমসাময়িক অনেকে একের পর এক কাজ করছেন। একটা সময় ভীষণ হতাশায় ডুবে গিয়েছিলাম।

 

চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন কী ভেবে?

একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাই। টানা আট দিনের শুটিং শিডিউল। চাকরির জায়গা থেকে এত লম্বা ছুটি পাওয়া সম্ভব ছিল না। তখন আমার স্ত্রী ঐশী (সংগীতশিল্পী) আমাকে চাকরি ছেড়ে দিতে বলে। সে আমার পাশে থাকার সাহস জোগায়। তার সেই সমর্থন আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল। ঐশী আমার জীবনে আসার পর মানসিকভাবে অনেক শক্তি পেয়েছি। সে সবসময় বলে— ‘তুমি চেষ্টা করে যাও, আমি তোমার সঙ্গে আছি।’ আমার পরিশ্রম দেখেছে বলেই সে আমার ওপর আস্থা রাখতে পেরেছে।

 

ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট কোনটিকে মনে করেন?

আমার ক্যারিয়ারের প্রকৃত মোড় আসে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমার সুবাদে। কোনো সংলাপ ছাড়াই আমার অভিনীত চরিত্রটি দর্শকের নজর কাড়ে। এরপর শিহাব শাহীনের ‘তোমার জন্য মন’-এ কাজ করি। এতে আমার মাত্র চারটি দৃশ্য ছিল। কিন্তু এর মধ্যে তিনটি দৃশ্যই বেশ দর্শকপ্রিয়তা পায়। তারপর ভিকি জাহেদের পরিচালনায় ‘আরারাত’-এ অভিনয় করি। এর সুবাদে তার ওয়েব সিরিজ ‘চক্র’-তে কাজের সুযোগ আসে। সময় গড়ানোর সঙ্গে শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ এবং তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় কাজের সুযোগ পাই। এভাবে কয়েকজন আলোচিত পরিচালক আমার জন্য কাজের দরজা খুলে দিয়েছেন। গর্ব করে বলতে পারি, এসব চরিত্র অডিশন দিয়েই পেয়েছি।

 

চরিত্রে প্রবেশের প্রস্তুতিটা কীভাবে নেন?

প্রথমবার স্ক্রিপ্ট পড়ার সময় চরিত্র নিয়ে কোনো ধরনের পূর্বধারণা তৈরি করি না। একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে একজন পাঠক হিসেবে পুরো স্ক্রিপ্ট পড়ি। চরিত্রটির জন্য আমি নিজের মতো করে একটি ব্যাকস্টোরি তৈরি করি। চরিত্রটি এমন কেন? তার অতীত কী? এই বিষয়গুলো নিজের মতো করে সাজিয়ে নিই। ব্যাকস্টোরি তৈরি করার সুবিধা হলো, সেটি মস্তিষ্কে একটা কাঠামো তৈরি করে দেয়। এরপর যখন সংলাপগুলো সেই কাঠামোর মধ্যে বসাই, তখন চরিত্রটির একটা স্বাভাবিক রূপ বেরিয়ে আসে।

 

সামনে কী কী কাজ আসছে?

ভিকি জাহেদ পরিচালত একটি সিরিজে অভিনয় করেছি। এ ছাড়া ২১ নভেম্বর তারই পরিচালনায় নতুন আরেকটি কাজে যুক্ত হব। ডিসেম্বরে আরেকটি ওয়েব সিরিজের শুটিং শুরু করব। সম্প্রতি কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছি। আমার মূল লক্ষ্য সিনেমায় অভিনয় করা। আমার চাওয়া— পরিচালকরা নতুন একজন নায়ক নির্বাচন করবেন, যার অভিনয়ের ওপর আস্থা রাখা যায়। এমন একজন শিল্পী বেছে নিন, যার হাতে একটি সিনেমার গল্প ও চরিত্রের দায়িত্ব তুলে দেওয়া সম্ভব।

ক্যাফে আমব্রেলাউৎসববনলতা এক্সপ্রেসচক্রক্যাকটাসআরেফিন জিলানীরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার