‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘চক্র’, ‘ক্যাকটাস’-এর মতো সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আরেফিন জিলানী।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?
ওয়েব ফিল্মটিতে আমার অভিনীত সৌরভ চরিত্র নিয়ে অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করেছেন, প্রশংসায় ভাসিয়েছেন। সবচেয়ে ভালো লাগছে, দর্শক গল্পটির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। কোনো চরিত্র...