প্যাটিনসনের বন্ড সিনেমায় নায়িকা ও ভিলেন হচ্ছেন কারা

গ্রাফিকস: আগামীর সময়
জেমস বন্ডের নতুন অধ্যায় শুরু হচ্ছে রবার্ট প্যাটিনসনকে দিয়ে। তার নাম ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে অন্য চরিত্রগুলো। বিশেষ করে বন্ড-নায়িকা, খলনায়ক এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের প্রধান ‘এম’ চরিত্রে কাদের দেখা যেতে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা।
বন্ড-নায়িকার দৌড়ে জেন্ডায়া
নতুন বন্ডের বিপরীতে নারী চরিত্রে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি জেন্ডায়া। প্যাটিনসনের সঙ্গে এরই মধ্যে ‘ডিউন’ সিরিজের সিনেমায় কাজ করেছেন তিনি। আসন্ন ‘ডিউন: পার্ট থ্রি’তেও তাদের একসঙ্গে দেখা যাবে। পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে নতুন বন্ড সিনেমায় তাকে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া আলোচনায় রয়েছেন সিডনি সুইনি, মার্গারেট কোয়ালি, অ্যানিয়া টেলর-জয়, জোডি কোমার, হান্টার শ্যাফার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জেন্ডায়া ও সুইনির পাশাপাশি জোডি কোমারকেও গুরুত্ব দিয়েছে।
ওজন বেড়ে যাওয়ায় ট্রল, অনুষ্ঠানে কেঁদে মেকআপ তুলে ফেললেন পাকিস্তানি অভিনেত্রী
২২ নভেম্বর ২০২৬
ভিলেন হতে চান ফ্লোরেন্স পিউ
বন্ড সিনেমার অন্যতম আকর্ষণ তার প্রতিপক্ষ। নতুন সিনেমায় সেই খলনায়ক বা খলনায়িকা কে হবেন, তা নিয়েও চলছে আলোচনা। সম্ভাব্য তালিকায় রয়েছেন ফ্লোরেন্স পিউ, ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন, অ্যারন পিয়েরে ও সাওয়ার্স রোনান। এর মধ্যে ফ্লোরেন্স পিউ নিজেই খলনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে ‘সাকসেশন’খ্যাত ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন এবং অ্যারন পিয়েরে ও সাওয়ার্স রোনানের নামও আলোচনায় রয়েছে।
‘এম’ হতে চান অলিভিয়া কোলম্যান
বন্ডকে মিশনে পাঠানো, নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এই চরিত্রের। নতুন সিনেমায় এ ভূমিকায় সবচেয়ে আলোচিত নাম অলিভিয়া কোলম্যান। অস্কারজয়ী এই অভিনেত্রী ২০২৩ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এম’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ভীষণ আগ্রহী। এ ছাড়া আগের বন্ড সিনেমায় ‘এম’ চরিত্রে অভিনয় করা র্যালফ ফাইনসকে ফিরিয়ে আনার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। ড্যানিয়েল ক্রেগের তিনটি সিনেমায় চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন তিনি।




