জেমস বন্ডের নতুন অধ্যায় শুরু হচ্ছে রবার্ট প্যাটিনসনকে দিয়ে। তার
নাম ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে অন্য চরিত্রগুলো। বিশেষ করে বন্ড-নায়িকা, খলনায়ক
এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের প্রধান ‘এম’
চরিত্রে কাদের দেখা যেতে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা।
বন্ড-নায়িকার দৌড়ে জেন্ডায়া
নতুন বন্ডের বিপরীতে নারী চরিত্রে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি
জেন্ডায়া। প্যাটিনসনের সঙ্গে এরই মধ্যে ‘ডিউন’ সিরিজের সিনেমায় কাজ করেছেন
তিনি। আসন্ন ‘ডিউন: পার্ট থ্রি’তেও তাদের একসঙ্গে দেখা
যাবে। পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে...