শুটিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনা
বিনোদন প্রতিবেদক

অভিনেতা ফারহান আহমেদ জোভান
অভিনেতা ফারহান আহমেদ জোভান শুটিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই ঘটনা জানিয়ে ভক্তদের সতর্ক থাকার আহবান জানান।
সবাইকে হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন এই তারকা।
জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর সময় তিনি দুর্ঘটনায় পড়েন। তবে বড় কোনো চোট পাননি।
জোভান এখন বাসায় বিশ্রামে আছেন। তার মন্তব্য, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।



