বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮)। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। নিহত সৈকতের বাড়ি বাগেরহাট সদরের রঘুনাথপুর গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন সৈতক। পথে শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজের কাছে উল্টো দিক থেকে আসা ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান সৈকত।বাগেরহাট ফায়ার সার্...