Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

দীপিকা যা চেয়েছেন তাতে কোনো অন্যায় নেই : অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:০৮
শেয়ার করুন:
দীপিকা যা চেয়েছেন তাতে কোনো অন্যায় নেই : অনন্যা পাণ্ডে

দীপিকা পাড়ুকোন এবং অনন্যা পাণ্ডে

শুটিং সেটে দিনে কতক্ষণ কাজ করবেন একজন অভিনেত্রী এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম বলিউড। মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন এমন খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির একাংশ তার সমালোচনা শুরু করে। তবে এবার সপাটে জবাব দিলেন অনন্যা পাণ্ডে। সাফ জানিয়ে দিলেন, দীপিকা যা চেয়েছেন তাতে কোনো অন্যায় নেই।

অনন্যা পাণ্ডে সম্প্রতি এক আড্ডায় দীপিকার পক্ষ নিয়ে বলেন, “আমি দীপিকার সঙ্গে আগে কাজ করেছি। কাজের প্রতি তার নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। তিনি এখন একজন মা। সন্তানের জীবনের প্রথম দুই বছর মায়ের পাশে থাকাটা সবচেয়ে জরুরি। তিনি যদি ৮ ঘণ্টা কাজ করতে চান, তবে সেটাকে সম্মান জানানো উচিত।”
​
অনন্যা মনে করিয়ে দেন যে, দুই সন্তানের মা কারিনা কাপুর খান এই প্রথা ভেঙেছিলেন। অনন্যার মতে, “কারিনা আমাদের সবার জন্য পথটা তৈরি করে দিয়েছেন। প্রোডাকশনের সঙ্গে আলোচনা করে কাজের সময় নির্ধারণ করাটা অপরাধ নয়। এখানে ‘রাজার হুকুম’ টাইপ কিছু থাকা উচিত নয়।”

সাক্ষাৎকারে মালায়লাম সিনেমার উদাহরণ টেনে বলা হয়, ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনো ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। এমনকি কোনো সাপ্তাহিক ছুটিও নেই। অনন্যা মনে করেন, এই অমানবিক প্রথা এবার বন্ধ হওয়া দরকার এবং দীপিকার মতো সিনিয়র অভিনেত্রীরা এই বিষয়ে কথা বলায় ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

​দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের শিডিউল নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডেকে খুব শিগগিরশীঘ্রই দেখা যাবে নতুন কিছু বড় প্রজেক্টে। আপাতত দীপিকার প্রতি তার এই প্রকাশ্য সমর্থন নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সূত্র : নিউজ ১৮

অভিনেত্রীদীপিকা পাড়ুকোনবলিউডঅনন্যা পাণ্ডেবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে