মাদার মেরিতে ‘পপ তারকা’ অ্যান হ্যাথাওয়ে

সংগৃহীত ছবি
অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে কখনও পপ শিল্পীর চরিত্রে দেখা যায়নি। এবার আসন্ন সিনেমা মাদার মেরিতে পপ-তারকা চরিত্রে দেখা যাবে তাকে। প্রত্যেকটি চরিত্রই একজন অভিনয়শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ। অভিনেতাকে করতে হয় দীর্ঘ অনুশীলন। অ্যান হ্যাথাওয়েও হেঁটেছেন সেই পথে।
মাদার মেরি সিনেমার প্রচারে এসে অ্যান বলছিলেন, ‘আমি হলিউড পপ তারকা চার্লি এক্সসিএক্সের কাছ থেকে তার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিয়েছি। জানতে চেয়েছি, একজন পপ তারকার জীবন কেমন হয়। জনপ্রিয় হওয়ার আগে তার জীবন কেমন ছিল। স্টার হওয়ার পরের অভিজ্ঞতাই বা কেমন।
ডেভিল ওয়্যারস প্রাডা খ্যাত এই তারকা নিশ্চিত করেন, ‘আমি বুঝতে পেরেছি, পপ তারকাদের কেবল গায়ক হলেই চলে না, শরীরে অ্যাথলিটের মতো শক্তি থাকতে হয় তাদের। লাখো দর্শকের সামনে প্ল্যাটফর্ম-হিল পরে মঞ্চে গান এবং নৃত্য পরিবেশনা করেন তারা।’
অ্যানের মতে, পপ তারকারা দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় মানুষের মধ্যে অন্যতম। তারা রাখেন পাহাড়সম আত্মবিশ্বাস। নিজের অনুভূতি, অন্তর্দ্বন্দ্ব তারা নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন মঞ্চে।
‘একজন অভিনেত্রী হিসেবে আরেকটু আড়ালের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পছন্দ করি আমি। আমাদের অনুভূতি দর্শকের সামনে আসে নানা ফিল্টারের মধ্য দিয়ে’।
মাদার মেরিতে ব্যবহার করা হয়েছে চার্লি এক্সসিএক্স, এফকে টুইগস, জ্যাক অ্যান্টনফ সহ অনেক পপ তারকার মৌলিক গান। অ্যান হ্যাথাওয়ে আর মাইকেলা কোয়েল ছাড়াও সিনেমায় অভিনয় করতে দেখা যাবে হান্টার শেফার, আথিনা ফ্রিজেল, কাইয়া গার্বার, জেসিকা ব্রাউনকে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের ১৭ তারিখ সিনেমাটি মুক্তি পাবে কিছু থিয়েটারে। যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৪ এপ্রিল।



