Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ভুল চুমু থেকে ফেক ডেটিং, কেমন হলো ‘দ্য লাভ হাইপোথিসিস’?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
ভুল চুমু থেকে ফেক ডেটিং, কেমন হলো ‘দ্য লাভ হাইপোথিসিস’?

‘দ্য লাভ হাইপোথিসিস’ সিনেমায় লিলি রেইনহার্ট ও টম বেটম্যান

আলি হ্যাজেলউডের ২০২১ সালের বেস্টসেলার রোমান্টিক উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস’ নিয়ে বইপ্রেমী ও রোমান্টিক সিনেমাপ্রেমীদের উন্মাদনার শেষ ছিল না। অবশেষে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে লিলি রেইনহার্ট এবং টম বেটম্যান অভিনীত এই বহুপ্রতীক্ষিত রোমান্টিক-কমেডি সিনেমাটি।

ছবিটি মুক্তির পর সামাজিক মাধ্যম এক্স-এ মিশ্র কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

গল্পে বায়োলজি পিএইচডি শিক্ষার্থী অলিভ (লিলি রেইনহার্ট) তার বেস্টফ্রেন্ডকে বোঝাতে এক অপরিচিত তরুণকে হঠাৎ চুমু খেয়ে বসে। কিন্তু সেই অচেনা ব্যক্তিটি আর কেউ নয়, বরং কলেজের সবচেয়ে রাশভারী ও খিটখিটে প্রফেসর ডক্টর অ্যাডাম কার্লসেন (টম বেটম্যান)। পরবর্তীতে দুজনের নিজ নিজ স্বার্থে এক মাসের জন্য ‘ফেক ডেটিং’ বা ভুয়া প্রেম করার চুক্তি হয়।

সিনেমায় লিলি রেইনহার্ট ও টম বেটম্যানের রোমান্স এবং কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ এক দর্শক লিখেছেন, ‘দুই অভিনেতার উচ্চতার পার্থক্য, একে অপরকে জড়িয়ে ধরা আর কিউট রোমান্স দেখে চোখ জুড়িয়ে গেছে। অসাধারণ এক রমকম উপভোগ করলাম’।

আরও পড়ুন

এমটিভি অ্যাওয়ার্ডসে টেইলরের বড় জয়, পুরস্কার উৎসর্গ ডলি পার্টনকে

২৮ সেপ্টেম্বর ২০২৬

অন্য এক নেটিজেনের মতে, ‘হাসতে হাসতে চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়েছিল, আর সিনেমাটির রোমান্স ছিল একেবারে সুইট’।

তবে সিনেমার কিউট রোমান্স আমজনতার মন জয় করলেও মূল বইয়ের ভক্তরা চিত্রনাট্যকারের ওপর কিছুটা মনক্ষুণ্ন। বইয়ে অ্যাডাম কার্লসেন চরিত্রটি বছরের পর বছর ধরে অলিভের প্রেমে হাবুডুবু খাচ্ছিল—যা সিনেমায় পরিবর্তন করা হয়েছে।

এক ক্ষুব্ধ বইপ্রেমী লিখেছেন, ‘সিনেমা হিসেবে এটা চমৎকার রমকম ছিল, কিন্তু বইয়ের চেয়ে ভালো হতে পারেনি। সিনেমায় অ্যাডাম কেন আগে থেকে অলিভের প্রেমে পড়ে ছিল না? মনে হচ্ছে স্ক্রিপ্টরাইটার মূল বইয়ের অ্যাডামের অংশটাই পড়েননি’।

আবার অন্য এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘উভয় চরিত্র দেখতে সুন্দর হলেও তাদের মধ্যে সেই লেভেলের ইমোশনাল ব্যাকুলতাটা ফুটিয়ে তোলা যায়নি’।

সমালোচনা যাই থাকুক না কেন, উইকএন্ডে হালকা মেজাজের একটি মিষ্টি রোমান্টিক সিনেমা উপভোগ করার জন্য ‘দ্য লাভ হাইপোথিসিস’ হতে পারে দুর্দান্ত এক পছন্দ। সিনেমাটি এখন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

হলিউড সিনেমাঅ্যামাজন প্রাইমহলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার