Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘সুপারগার্ল’ দিয়ে মার্ভেলকে টক্কর দিতে চায় ডিসি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৬
‘সুপারগার্ল’ দিয়ে মার্ভেলকে টক্কর দিতে চায় ডিসি

‘সুপারগার্ল’-এর মূল গল্পে নিজের কুকুর ক্রিপ্টোকে বাঁচানোর অভিযানে নামেন নায়িকা

ডিসি কমিকসের ফ্যানদের জন্য গত কয়েকটা বছর খুব একটা ভালো যায়নি। একের পর এক ফ্লপ সিনেমা, অসংলগ্ন গল্প আর মাঝপথে ‘ব্যাটগার্ল’-এর মতো প্রজেক্ট পুরোপুরি বাতিল করে দেওয়া—সব মিলিয়ে ডিসি ওয়ার্ল্ডের ওপর থেকে এক প্রকার ভরসা হারিয়েই ফেলেছিলেন সাধারণ দর্শকরা।

তবে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন ডিসি স্টুডিওসের নতুন দুই কাণ্ডারি জেমস গান এবং পিটার সাফরান। গত বছরের সফল ‘সুপারম্যান’ রিবুটের পর, এই সপ্তাহেই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘সুপারগার্ল’।

লন্ডনে সিনেমাটির জমকালো প্রিমিয়ার শো-তে এসে ডিসি প্রধান পিটার সাফরান অকপটে স্বীকার করেছেন, ভক্তদের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‘হাউস অব ড্রাগন’ খ্যাত জনপ্রিয় লড়াকু অভিনেত্রী মিলি অ্যালকক এবার নামছেন সুপারগার্ল বা ক্যারা-জর-এল এর ভূমিকায়। তবে এবারের গল্পটি একটু ভিন্ন ধাঁচের। ২৩ বছর বয়সী সুপারগার্ল এবার পৃথিবী রক্ষা নয়, বরং বিষক্রিয়ায় আক্রান্ত তার প্রিয় পোষা কুকুর ‘ক্রিপ্টো’কে বাঁচাতে এক রুদ্ধশ্বাস অভিযানে নামবে। তার এই যাত্রায় সঙ্গী হবে ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়া বউন্টি হান্টার লোবো চরিত্রে এবং ব্রিটিশ তরুণী ইভ রিডলি।

আরও পড়ুন

আইটি স্পেশালিস্ট থেকে ভয়ংকর কারাতে মাস্টার, ব্লাস্টের চমক

২৭ জুন ২০২৬

ক্রেগ গিলেস্পি পরিচালিত এই সিনেমায় সুপারগার্লকে চেনা ছকের চেয়ে একটু আলাদা, কিছুটা জেদি ও পৃথিবীতে মানিয়ে নিতে কষ্ট হওয়া এক 'অনিচ্ছুক সুপারহিরো' হিসেবে দেখানো হয়েছে।

একই বছরে মার্ভেল স্টুডিওস নিয়ে আসছে তাদের দুটি মেগা প্রজেক্ট—‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। মার্ভেলের সাথে ডিসির চিরন্তন লড়াইয়ের বিষয়ে জানতে চাওয়া হলে পিটার সাফরান অত্যন্ত ইতিবাচক উত্তর দেন। তিনি বলেছেন, ‘আমাদের ভাগ করার চেয়ে কমিকসপ্রেমী হিসেবে আমাদের এক করার শক্তি অনেক বেশি। আমরা মন থেকে চাই মার্ভেলের সিনেমাগুলোও সুপারহিট হোক। যেহেতু জেমস গানের শুরুটা মার্ভেলেই হয়েছিল, তাই আমরা তাদের আসন্ন উইন্টার রিলিজের জন্য শুভকামনা জানাচ্ছি। সুস্থ প্রতিযোগিতা সিনেমার জন্য ভালো।’

প্রিমিয়ারের পর সিনেমাটি নিয়ে সমালোচকদের রিভিউ অবশ্য কিছুটা মিশ্র। অনেকেই এর অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও মিলি অ্যালককের অভিনয় ও স্ক্রিন প্রেজেন্সের দাপট সবাইকে মুগ্ধ করেছে। তবে আসল পরীক্ষা হবে বক্স অফিসে, যখন সাধারণ কমিকস ভক্তরা সিনেমাটি দেখতে হলে ভিড় করবেন।

প্রিমিয়ারে আসা ২০ বছর বয়সী এক কট্টর ডিসি ফ্যান জেসি বলেছেন, ‘আগের ডিসি মুভিগুলো ভালো হলেও আসল কমিকসের ফ্লেভার দিচ্ছিল না। কিন্তু জেমস গান আসার পর থেকে মনে হচ্ছে ক্যারেক্টারগুলো প্রাণ ফিরে পাচ্ছে। আমরা আবারও ডিসির ওপর ভরসা করতে শুরু করেছি।’

সুপারগার্লডিসিমার্ভেলজেমস গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস