ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারগার্ল’ আগামী ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হবে। ক্রেইগ গিলেস্পি পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। এছাড়া রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া।১৯৮৪ সালে প্রথমবার বড় পর্দায় আসে ‘সুপারগার্ল’ চরিত্রটি। অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্ট এ চরিত্রকে নিয়ে নির্মিত সেই সিনেমাটি ছিল ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অ...