Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৮:৫৮
নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

সুপারগার্ল

ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারগার্ল’ আগামী ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হবে। ক্রেইগ গিলেস্পি পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। এছাড়া রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া।

১৯৮৪ সালে প্রথমবার বড় পর্দায় আসে ‘সুপারগার্ল’ চরিত্রটি। অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্ট এ চরিত্রকে নিয়ে নির্মিত সেই সিনেমাটি ছিল ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ। তবে মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পায়। দীর্ঘ চার দশক পর নতুন আঙ্গিকে ফিরছে জনপ্রিয় এই নারী সুপারহিরো।

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল সুপারগার্লকে। সংক্ষিপ্ত উপস্থিতিতেই চরিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এবার পূর্ণাঙ্গভাবে সুপারগার্লের ভূমিকায় হাজির হচ্ছেন মিলি অ্যালকক, যিনি ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন।

যদিও ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায়ের প্রধান রূপকার জেমস গান, এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রেইগ গিলেস্পি। ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুন

যেহেতু আমার সন্তান মাকে হারিয়েছে, এখন আমাকে তার দরকার: আলভী

২৪ জুন ২০২৬

সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন কারা জোর-এল, অর্থাৎ সুপারগার্ল। পৃথিবীতে বেড়ে ওঠা সুপারম্যানের তুলনায় তার শৈশব ছিল অনেক কঠিন। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হতে গিয়ে তিনি কাছের মানুষের মৃত্যু প্রত্যক্ষ করেছেন। ফলে তার চরিত্রে রয়েছে কঠোরতা, বেদনা এবং বাস্তবতার ছাপ।



গল্পে নিজের পোষা কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় কারার। এক দস্যু নেতার হাতে রুথির পরিবার নিহত হওয়ার পর তারা দুজন প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে বের হয়।



সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। মহাকাশের এই ভাড়াটে শিকারির ভূমিকায় অভিনয় করেছেন জেসন মোমোয়া। নির্মাতাদের দাবি, কমিকসের মূল চরিত্রের প্রতি বিশ্বস্ত থেকেই লোবোকে পর্দায় তুলে ধরা হয়েছে।



ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি প্রচলিত সুপারগার্ল গল্পের তুলনায় বেশি পরিণত, অন্ধকার ও আবেগঘন। প্রাথমিক সমালোচনাতেও ইতিবাচক সাড়া মিলেছে। কেউ কেউ এর ভিজ্যুয়াল স্টাইলের সঙ্গে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এবং ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’র তুলনা করেছেন।



বিশ্লেষকদের মতে, ‘সুপারগার্ল’ শুধু একটি একক সুপারহিরো সিনেমা নয়, বরং ডিসি স্টুডিওসের নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। নতুন পরিকল্পনায় সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

সুপারগার্লহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর