ডিসি কমিকসের ফ্যানদের জন্য গত কয়েকটা বছর খুব একটা ভালো যায়নি। একের পর এক ফ্লপ সিনেমা, অসংলগ্ন গল্প আর মাঝপথে ‘ব্যাটগার্ল’-এর মতো প্রজেক্ট পুরোপুরি বাতিল করে দেওয়া—সব মিলিয়ে ডিসি ওয়ার্ল্ডের ওপর থেকে এক প্রকার ভরসা হারিয়েই ফেলেছিলেন সাধারণ দর্শকরা। তবে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন ডিসি স্টুডিওসের নতুন দুই কাণ্ডারি জেমস গান এবং পিটার সাফরান। গত বছরের সফল ‘সুপারম্যান’ রিবুটের পর, এই সপ্তাহেই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘সুপারগার্ল’।লন্ডনে সিনেমাটির জমকালো প্রিমিয়ার শো-তে এসে ডিসি প্র...