Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

পাইরেসির শঙ্কা কাটিয়ে দেশের অর্ধশতাধিক সিঙ্গেল স্ক্রিনে ’দম’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৬:৫১
পাইরেসির শঙ্কা কাটিয়ে দেশের অর্ধশতাধিক সিঙ্গেল স্ক্রিনে ’দম’

‘দম’-এর নতুন পোস্টারে পূজা চেরি ও আফরান নিশো (ছবি: চরকি)

পাইরেসির ঝুঁকি এড়াতে ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। তাতেই বাজিমাত করে যাচ্ছে অভিনেতা আফরান নিশোর এই ছবি। এর মধ্যে বিদেশেও (অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায়) পাড়ি দিয়েছে এটি। ‘দম’-এর দম এবার দেখবে সারা দেশ। দর্শকের আগ্রহ থাকায় আগামী ২৪ এপ্রিল রাজধানী ঢাকাসহ অর্ধশতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

’দম’-এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় রয়েছে ঢাকার মধুমিতা, শ্যামলী, সাভারের সেনা অডিটরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা ও যশোরের মণিহার।

রেদওয়ান রনি (ছবি: চরকি)

’দম’ বড় পরিসরে মুক্তি প্রসঙ্গে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তার ভাষ্য, “আমার কাছে ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি দেশের ও বাংলাদেশিদের বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই ছবিটির প্রতি দর্শকের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।”

যার জীবনের গল্পে ’দম’ নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন ছবিটি। ছবিটি দেখে তারা নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন।

‘দম’-এর দৃশ্যে আফরান নিশো ও পূজা চেরি (ছবি: চরকি)

‘দম’-এ দর্শকের অন্যতম আকর্ষণ অভিনেতা আফরান নিশো। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “একটা জিনিস পেলাম আর করে ফেললাম, এ রকম না আমি। আমি স্থির হয়ে চিন্তা করতে পারি। আমি যে ধরনের ভিশন কল্পনা করি কিংবা পারফরমার হিসেবে নিজের যেমন উন্নতি চাই, সেজন্য আমার গল্প খুব দরকার। এই জায়গা থেকে ‘দম’ দারুণভাবে মানানসই। এজন্য হয়তো দর্শক আমার কাজগুলো পছন্দ করে।”

দেশের গণ্ডি পেরিয়ে গত ২৭ মার্চ অস্ট্রেলিয়ায় মুক্তি পায় ‘দম’। এরপর ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে ৭টি প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করে ছবিটি। আমেরিকায় এর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০টি। এ ছাড়া ১৭ এপ্রিল কানাডায় ৮টি থিয়েটারে মুক্তি পেয়েছে এটি।

‘দম’-এর পোস্টার (ছবি: চরকি)

’দম’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি, আবুল হায়াত, ডলি জহুর, জাহিদ হাসান প্রমুখ।

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের ছবিটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেদ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে মিলে এর চিত্রনাট্য তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি। বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ দীর্ঘ ৪৪ বছর পর ‘দম’-এর জন্য নতুন আঙ্গিকে আবারও গেয়েছেন।’

আফরান নিশোপূজা চেরিদমরেদওয়ান রনিচঞ্চল চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!