Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে কী?

agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৬:২৯
শেয়ার করুন:
মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে কী?

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা কথা। অনেকেই ভাবছেন মৌসুমী ফের বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে বেশকিছু কার্ড ছড়িয়ে পড়েছে। এসব কার্ডের কারণেই বিভ্রান্তির শুরু। এর আগেও এমন খবর ছড়ানোয় ক্ষিপ্ত হয়েছিলেন স্বামী ওমর সানী। তবে নতুন করে বিভ্রান্তি শুরু হয়েছে।

মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। কিছুদিন আগে একটি নাটকেও অভিনয় করেছেন। তাহলে ফের কেন বিয়ের প্রসঙ্গ? সম্প্রতি শোনা গিয়েছে, মৌসুমী অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে নির্মিত চিত্রনায়িকা মৌসুমীর নতুন সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ।’  এটিই হচ্ছে আসল ঘটনা।

সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুরুতে এটি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণ করা হয়েছে।

সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ছবিটির পরিচালনাও করেছেন তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হয়। গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি।

নির্মাতার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশেও এটি মুক্তি পাবে। সিনেমার গল্পে উঠে এসেছে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবনসংগ্রাম। অনেক ক্ষেত্রে তারা চুক্তিভিত্তিক বিয়েতে আবদ্ধ হন, যা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। কোনো কোনো নারী বৈবাহিক সম্পর্ক ছেড়ে নতুন আশায় বিদেশে পাড়ি জমান। এসব পরিস্থিতিতে তাদের জীবনে তৈরি হয় নানা জটিলতা ও সংগ্রাম, যা এই সিনেমার মূল উপজীব্য।


আরও পড়ুন

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি

০৩ মে ২০২৬

এ প্রসঙ্গে মৌসুমী উল্লেখ করেন, প্রবাসে নারীরা কীভাবে টিকে থাকেন এবং ধীরে ধীরে নিজেদের জীবন গড়ে তোলেন, সেই বাস্তব অভিজ্ঞতার গল্পই তুলে ধরা হয়েছে এখানে।


নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেছেন, নারীর মর্যাদা ও সম্মান সামনে রেখে গল্পটি নির্মাণ করা হয়েছে, যেখানে বাংলাদেশের একটি ভিন্ন বাস্তবতা ফুটে উঠবে।

এই সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন মৌসুমী। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।

মৌসুমীহাসান জাহাঙ্গীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য