Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৩:২৯
আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

আজমেরী হক বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও নিজেকে ভালোবাসার বার্তা দিলেন সামাজিক মাধ্যমে। নিজের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে জীবনের নানা সংগ্রাম, অনিশ্চয়তা ও নিজেকে গ্রহণ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

বাঁধন বলছেন, ‘জীবন কখনোই আমার জন্য সহজ ছিল না। কিন্তু একটা জিনিস আমি কখনো জীবনকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিইনি— সেটা হলো সামনে এগিয়ে যাওয়ার সাহস। আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি, আর কখনোই মানব না।’

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ত্বকের অসম রঙ ও ফ্রেকলসের কারণে নিজের প্রকৃত মুখ দেখাতে সংকোচ বোধ করতেন। তাই ফিল্টার, ক্যামেরার অ্যাঙ্গেল ও দ্বিধার আড়ালে নিজেকে লুকিয়ে রাখতেন। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখতে চান না।

সাবেক এই লাক্স তারকার ভাষ্য, ‘জীবনের প্রতিটি দাগ, ফ্রেকল ও ক্ষতচিহ্ন তার বেঁচে থাকা, লড়াই করা এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলার সাক্ষী। সুন্দর হতে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, বরং নিজের প্রকৃত সত্তাকে সাহসের সঙ্গে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


আরও পড়ুন

জুলাই নিয়ে মন্তব্য, শাওন-মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

০৪ জুলাই ২০২৬


এই অভিনেত্রী বলেছেন, এটি একদিনে অর্জিত কোনো অনুভূতি নয়; বরং প্রতিদিন নিজের সেই অংশগুলোকেও গ্রহণ করার নাম, যেগুলো একসময় লুকিয়ে রাখতে চেয়েছিলেন।

নিজেকে ভালোবাসার প্রতি মনোযোগী এই অভিনেত্রীর চিন্তাধারা এমনই, ‘নিজেকে ভালোবাসা মানে একদিন ঘুম থেকে উঠে নিজের সবকিছু হঠাৎ ভালোবেসে ফেলা নয়। বরং প্রতিদিন সচেতনভাবে সেই অংশগুলোকেও আপন করে নেওয়া, যেগুলো একসময় মরিয়া হয়ে লুকিয়ে রাখতে চেয়েছিলাম।’

বাঁধন বললেন, ‘জীবন সবার ওপরই কিছু না কিছু দাগ রেখে যায়। কিছু দাগ দৃশ্যমান, কিছু অদৃশ্য। কিন্তু কোনো দাগই মানুষের মূল্য বা সৌন্দর্য কমিয়ে দিতে পারে না। জীবনের সব অপূর্ণতা ও প্রতিকূলতার মাঝেও আবার নতুন করে ফুটে ওঠার শক্তিই সবচেয়ে বড় সৌন্দর্য।’


আজমেরী হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত একজন অভিনেত্রী। তিনি রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। এ ছাড়া খুফিয়া ও গুটি-এ তার অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।






আজমেরী হক বাঁধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    advertiseadvertise