Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

ঈদে আসছে ‘ডোডোর গল্প’-এর গান, সেন্সর বোর্ডে যাচ্ছে সিনেমা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:২৬
ঈদে আসছে ‘ডোডোর গল্প’-এর গান, সেন্সর বোর্ডে যাচ্ছে সিনেমা

পরীমনি

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ (Story of Dodo)-এর কাজ শেষ হয়েছে। গত ১৯ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটির ড্রাফট কপি জমা দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহার পর টেকনিক্যাল শো শেষে প্রয়োজনীয় সংশোধন করে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। স্যামুয়েল হকের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন এবং সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

গানটি নিয়ে প্রিন্স মাহমুদ বললেন, '৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান ‘জোছনায় ভাসা শহর’। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।'

কণ্ঠশিল্পী তানজির তুহিনের ভাষ্য, 'প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।'

গানটির সংগীতায়োজক শাকের রাজা বলেছেন, 'প্রিন্স ভাই ও তুহিন ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আলাদা। গানটিতে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এটি শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।'

চলচ্চিত্রটির পরিচালক কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক জানান, গান তৈরির আগে প্রিন্স মাহমুদ সিনেমার আবেগ, দৃশ্য ও প্রেক্ষাপট নিয়ে একাধিকবার আলোচনা করেছেন। সেই অনুযায়ী সুর তৈরি করা হয়েছে। পরে সুরের ভিত্তিতে গানের কথা লিখেছেন স্যামুয়েল হক।

রেজা ঘটকের ভাষ্য, 'পুরো গানটি একটি আবেগঘন যাত্রা। গানটির সঙ্গে যুক্ত সবাই সিনেমার অনুভূতিটাই তুলে ধরার চেষ্টা করেছেন।'

সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমাটি প্রযোজনা করেছে জি-সিরিজ। এতে অভিনয় করেছেন পরীমণি, সাইমন সাদিক, আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ‘ডোডোর গল্প’ চলচ্চিত্রটি সরকারি অনুদান হিসেবে ৬০ লাখ টাকা পেয়েছিল।

পরীমনিডোডোর গল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়