Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

নাটক-সিনেমায় ‘আপত্তিকর’ দৃশ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রিন্স মাহমুদের

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৭:২৭
নাটক-সিনেমায় ‘আপত্তিকর’ দৃশ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান  প্রিন্স মাহমুদের

প্রিন্স মাহমুদ

দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননাকর উপস্থাপনা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কনটেন্টের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান এবং বিনোদন অঙ্গনের বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

পোস্টের শুরুতেই প্রিন্স মাহমুদ লেখেন, দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আপত্তিকর কনটেন্টের প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করারও দাবি জানান তিনি। একই সঙ্গে শিশু রামিসার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, একদিকে বিচারের দাবি জানানো হবে, অন্যদিকে বিনোদনের মাধ্যমে অপরাধ ও সহিংসতাকে গ্ল্যামারাইজ করা হবে, এটি কেমন দ্বিচারিতা?

আরও পড়ুন

হজের পর সব ছেড়েছি, কিন্তু ড্রামসের প্রতি টানটা রয়ে গেছে : নাজিয়া সামান্থা

০২ জুন ২০২৬

পোস্টের পরবর্তী অংশে তিনি দাবি করেন, দেশের প্রচলিত আইন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার নিষিদ্ধ। তার ভাষ্য, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অনেক ব্যক্তি একদিকে মাদক ও সহিংসতাবিরোধী প্রচারণা চালালেও অন্যদিকে একই ধরনের কনটেন্টে বিনিয়োগ করছেন। বিষয়টিকে তিনি বিস্ময়কর ও দুঃখজনক বলে উল্লেখ করেন।

প্রিন্স মাহমুদ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সিনেমা হলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানো হচ্ছে। গত দুই বছরে এ প্রবণতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কিছু শিল্পী জনপ্রিয়তার মোহে নিজেদের দায়বদ্ধতা ও নৈতিক অবস্থান ভুলে যাচ্ছেন, যা হতাশাজনক। 

প্রিন্স মাহমুদ সবাইকে এ বিষয়ে সরব হওয়ার আহ্বান জানান। তার দাবি, পর্দা বা মঞ্চে মাদক, অপরাধ ও সহিংসতার মহড়া তরুণ সমাজকে বিপথগামী করতে পারে। বিশেষ করে কিশোরদের মধ্যে আগ্রাসী মানসিকতা তৈরির আশঙ্কার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি নারীদের পণ্য হিসেবে উপস্থাপন বা অসম্মানজনকভাবে দেখানো সমাজে লিঙ্গবৈষম্য ও নারী নির্যাতনকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন

সাভারে হেনস্তার শিকার নায়লা নাঈম

০২ জুন ২০২৬

প্রিন্স মাহমুদের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একাধিক নতুন সিনেমা। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক, পিনিক, অফিসার, মাসুদ রানা এবং তছনছ।

তবে নিজের পোস্টে প্রিন্স মাহমুদ কোনো নির্দিষ্ট সিনেমা, নাটক বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। বরং সামগ্রিকভাবে বিনোদন মাধ্যমে মাদক, সহিংসতা ও নারীদের অবমাননাকর উপস্থাপনা বন্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

প্রিন্স মাহমুদনাটকসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির