Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সালমান শাহর ইস্কাটনের সেই ফ্ল্যাট, এখনো তেমনই আছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৯:২১
সালমান শাহর ইস্কাটনের সেই ফ্ল্যাট, এখনো তেমনই আছে

ছবি: আগামীর সময়

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ব্যস্ত পথের পাশেই দাঁড়িয়ে রয়েছে ‘ইস্কাটন প্লাজা’। বাইরে থেকে দেখলে আর দশটি সাধারণ আবাসিক ভবনের মতোই মনে হলেও, ঢালিউড চলচ্চিত্রের ইতিহাসে এই ভবনের বি-১১ ফ্ল্যাটটি বহন করে চলেছে এক বিষাদময় অধ্যায়। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই ফ্ল্যাটেই অকালমৃত্যু ঘটেছিল ঢালিউডের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর। দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও এই ফ্ল্যাট এবং ভবনটি আজও বহন করে চলেছে সেই ট্র্যাজেডির স্মৃতি, যা আজও বিনোদনপ্রেমী মানুষের মনে কৌতূহল ও বিষাদের দোলা দেয়।

মাঝে অল্প কিছু সময়ের জন্য ভাড়াটিয়া বদল হলেও সেখানে কোনো জীবনযাত্রার স্থায়ী আলো জ্বলেনি। ভবনের সিকিউরিটি গার্ড এবং দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকারদের নিয়মিত রুটিনকাজে এই ফ্ল্যাটটির ধুলোবালি ঝাড়াই-মোছা ছাড়া তেমন কোনো নড়াচড়া দেখা যায় না। একসময়ের উৎসবমুখর এবং তারকার আনাগোনায় মুখরিত স্থানটি এখন শুধুই এক নিস্তব্ধতার সাক্ষী।

ইসকাটন প্লাজার কেয়ারটেকার সেলিম বলছেন, ‘মালিক সমিতি এখানে যাতায়াতের ব্যবস্থা বন্ধ কইরা দিছে। সেই ফ্ল্যাটে কে থাকে সেটাও জানি না। মালিকরা বইলা দিছে যাতে সেখানে কেউ না যেতে পারে।’

আরও পড়ুন

সালমান শাহর নামে সুইসাইড নোটটি কার লেখা

১২ আগস্ট ২০২৬

ইস্কাটন রোডের প্রবীণ ব্যবসায়ী ও দীর্ঘদিনের প্রতিবেশীদের স্মৃতিতে আজও স্পষ্ট ১৯৯৬ সালের সেই সেপ্টেম্বর সকালের বিভীষিকাময় ছবি। প্রিয় নায়ককে শেষবারের মতো একনজর দেখতে বা ঘটনার সত্যতা জানতে সেদিন পুরো এলাকা রূপান্তরিত হয়েছিল জনসমুদ্রে। আজ সেই ভিড় নেই, তবে এখনো প্রতিবছর ৬ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী বা ১৯ সেপ্টেম্বর জন্মবার্ষিকীতে দেশের দূর-দূরান্ত থেকে ভক্তরা নীরবে এসে এই ভবনের সামনে দাঁড়ান। অনেকেই কেবল ভবনটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রদ্ধা জানান কিংবা দীর্ঘশ্বাস ফেলেন।

ইস্কাটন প্লাজার পাশের এক ব্যবসায়ী মাহমুদুল হক জানালেন, অনেকেই এসে এখানে দাঁড়িয়ে থাকেন। বললেন, ‘এখানে দাঁড়িয়ে সালমান শাহ যে বারান্দায় দাঁড়াতেন সেটা দূর থেকে দেখার চেষ্টা করেন, কেউ কেউ ফ্ল্যাটটি চিহ্নিত না করতে পারলে আশেপাশের কাউকে জিজ্ঞেস করেন। দীর্ঘশ্বাস ফেলেন, তারপর চলে যান।’

তিন দশকের ব্যবধানে ঢাকা শহরের স্থাপত্য ও জীবনযাত্রায় অনেক রূপান্তর ঘটলেও ইস্কাটন প্লাজার সেই নির্দিষ্ট ফ্ল্যাটটি রূপ নিয়েছে এক জীবন্ত স্মারকে। কোনো বর্ণিল আয়োজন বা শোরগোল ছাড়াই ইস্কাটনের এই নীরব ফ্ল্যাটটি যেন আজও নীরবে বহন করে চলেছে রুপালি পর্দার এক নক্ষত্রের আকস্মিক প্রস্থান আর ভক্তদের কোটি হৃদয়ের অপূর্ণ ভালোবাসার গল্প।

সালমান শাহইস্কাটন প্লাজাঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা